• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৭:৪৫:১৮ (17-Feb-2026)
  • - ৩৩° সে:

ফরিদপুরে খাদ্য কর্মকর্তা গ্রেফতার

৩১ আগস্ট ২০২৫ বিকাল ০৫:৫৮:২৪

ফরিদপুরে খাদ্য কর্মকর্তা গ্রেফতার

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরে মো. ছানোয়ার হোসেন (৪১) নামে এক খাদ্য কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Ad

৩১ আগস্ট রোববার দুপুর আড়াইটার দিকে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

গ্রেফতার ছানোয়ার জেলার বোয়ালমারী উপজেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয়ের উপ-খাদ্য পরিদর্শক (সাময়িক বরখাস্ত) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকার ধামরাই উপজেলার নওগাঁও গ্রামের বাসিন্দা।

দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ১০ অক্টোবর ছানোয়ারের বিরুদ্ধে সরকারি কর্মচারী হয়েও পরস্পর যোগসাজশে প্রতারণা, জালিয়াতি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জেলার চরভদ্রাসনের বিএসডাঙ্গী খাদ্য গুদাম থেকে ১ হাজার ২৮৯ বস্তায় ৭৩ দশমিক ৭৬৩ মে.টন চাল, ৬৭ বস্তায় ৩ দশমিক ৩৭৪ মে. টন গম, ৪০০ বস্তায় ১৯ দশমিক ৯৫০ মে. টন ধানসংবলিত খাদ্যশস্য এবং ৮ হাজার ৮৪১টি খালি বস্তা (৫০ কেজির ৫ হাজার ও ৩০ কেজির ৩ হাজার ৮৪১টি) আত্মসাৎ করার অভিযোগ ওঠে। পরবর্তীতে এ ঘটনায় দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাসার বাদী হয়ে একটি মামলা করেন।

এ বিষয়ে দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রেজাউল করিম বলেন, সুষ্ঠু তদন্তের স্বার্থে এজাহারনামীয় আসামি মো. ছানোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার অভিযোগপত্র দাখিলের বিষয়টি প্রক্রিয়াধীন। গ্রেফতারের পর তাকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বুধবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা কমিটির সভা
বুধবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা কমিটির সভা
১৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৭:৫৪


ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় মা-ছেলের মৃত্যু, আহত ৩
ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় মা-ছেলের মৃত্যু, আহত ৩
১৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৫:৪৬

নাগেশ্বরীতে একাধিক মামলার আসামি গ্রেফতার
নাগেশ্বরীতে একাধিক মামলার আসামি গ্রেফতার
১৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০১:২৩

১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান
১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান
১৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২২:২৩

কালিয়াকৈরে দুর্ধর্ষ চুরি
কালিয়াকৈরে দুর্ধর্ষ চুরি
১৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০৩:৫১


কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন
কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন
১৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:১৮:৪৬




Follow Us