• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৫:০৭:৫৫ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেফতার

২৬ আগস্ট ২০২৫ সকাল ১১:৪৩:২৮

আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেফতার

সাভার প্রতিনিধি: সাভারের  আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের মামলায় শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার জাহাঙ্গীর আলম (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ।

২৫ আগস্ট সোমবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রণস্থল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জাহাঙ্গীর আলম শিমুলিয়া ইউনিয়নের রণস্থল বাইনটেকি এলাকার বিল্লাল হোসেনের ছেলে। তিনি শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার এবং ওই ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এছাড়াও তিনি শিমুলিয়া যুবলীগের ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানায় পুলিশ।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রণস্থল এলাকা থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়। তার নামে বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান (ওসি) জানান, বৈষম্য বিরোধী মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯