• ঢাকা
  • |
  • শনিবার ৩রা আশ্বিন ১৪৩৩ রাত ০১:১৪:০৬ (19-Sep-2026)
  • - ৩৩° সে:

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত অন্তত ২০

২৩ আগস্ট ২০২৫ সকাল ১১:০৯:৫৮

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত অন্তত ২০

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছে।

২৩ আগস্ট শনিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ–পরিদর্শক (এসআই) রোমান মোল্লা বলেন, ‘সাতক্ষীরা থেকে ছেড়ে আসা মাস্টার লাইনের একটি যাত্রীবাহী বাস ঢাকায় যাচ্ছিল। এ সময় বাসটি কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ওই বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে বাসে থাকা অন্তত ২০ যাত্রী আহত হয়।’

এসআই রোমান আরও বলেন, ‘খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মারাত্মক আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের সবার নাম–পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।’ 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজ ‘প্রথম প্রেম’ দিবস
আজ ‘প্রথম প্রেম’ দিবস
১৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১৭:০১


অবসরের গুঞ্জনের মাঝেই পর্তুগাল দলে রোনালদো
অবসরের গুঞ্জনের মাঝেই পর্তুগাল দলে রোনালদো
১৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:৫০

১০ লাখ ডলার ফিলিস্তিনে দান করবেন মার্কিন র‍্যাপার
১০ লাখ ডলার ফিলিস্তিনে দান করবেন মার্কিন র‍্যাপার
১৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৯



প্রেমের বিয়ের ১০ বছর পর পোড়া মুখ নিয়ে বিচ্ছেদ
প্রেমের বিয়ের ১০ বছর পর পোড়া মুখ নিয়ে বিচ্ছেদ
১৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:৫৬