• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৩:৫৮:৫৯ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

আওয়ামী লীগ নেত্রী রুনু গ্রেফতার

২২ আগস্ট ২০২৫ সকাল ০৮:৩৪:৪৫

আওয়ামী লীগ নেত্রী রুনু গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শেখ সাজেদা ইসলাম রুনুকে গ্রেফতার করা হয়েছে।

২১ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় কেরানীগঞ্জ থেকে তাকে আটক করা হয়। শেখ সাজেদা ইসলাম রুনু শেখ রাসেল জাতীয় শিশুকিশোর পরিষদ ঢাকা জেলার সাবেক সভাপতি, ঢাকা জেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সম্পাদিকা। 

জানা গেছে, ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে নিজ বাড়িতে গণভোজের আয়োজন এবং তোবারক বিতরণের ভিডিও ও ছবি ভাইরাল করার পর থেকেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে ছিলেন। এছাড়া, রুনুর বিরুদ্ধে গত ৫ আগস্ট থেকে ফেসবুকে লাইভে এসে বর্তমান সরকারের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ রয়েছে। 

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

এ বিষয়ে জানতে চাইলে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী জানান, রুনুকে জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হওয়া হামলার গ্রেফতার দেখানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯