• ঢাকা
  • |
  • সোমবার ১২ই শ্রাবণ ১৪৩৩ সকাল ০৮:০৪:৪০ (27-Jul-2026)
  • - ৩৩° সে:

দৌলতখানে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২০ আগস্ট ২০২৫ সকাল ১১:৪৯:৩৭

দৌলতখানে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দৌলতখান (ভোলা) প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্য দিয়ে ভোলার দৌলতখানে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।

২০ আগস্ট বুধবার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দিবসটি উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের শেষে বিএনপির দলীয় কার্যলয়ে কেক কাটা হয়। পরে বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে পৌর শহরে প্রদক্ষিণ করে।

এরপর বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা শেষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সম্পাদক মোহাম্মদ উল্যাহ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহসিন রাসেদ, সদস্য সচিব মাজহারুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোসলেউদ্দিন, সদস্য সচিব মো. জামাল সহ উপজেলা ও পৌরসভা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







এবার ‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার ‘পাখি’
এবার ‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার ‘পাখি’
২৬ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:২০



ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান
ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান
২৬ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:২২

Follow Us