• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৭:০৮ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

সীমান্তে নিখোঁজের ৪ দিন পর গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

১৬ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৪২:৫২

সীমান্তে নিখোঁজের ৪ দিন পর গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় শুকানী সীমান্ত এলাকায় নদী থেকে মানিক হোসেন (৩৫) নামে এক গরু ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১৬ আগস্ট শনিবার দুপুরে উপজেলার দেবনগড় ইউনিয়নের সীমান্তের করতোয়া-সাও নদীর মিলনস্থল (দো মুখা) নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত মানিক হোসেন একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার তবিবুর রহমানের ছেলে। গত চারদিন ধরে ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ হন তিনি।

তেঁতুলিয়া মডেল থানার ওসি তদন্ত নজির হোসেন নদী থেকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

জানা গেছে, শনিবার সকালে স্থানীয়রা বালু তুলতে গেলে সাও ও করতোয়া নদীর মিলিত স্থানে মরদেহ ভেসে আসতে দেখে। স্থানীয়সহ তার পরিবারের লোকজন কাছে গেলে মরদেহটি পরিচয় মিলে। পরে পুলিশ আসে মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানান, গত বুধবার রাতে ১৮-২০ জনের একটি দল পঞ্চগড়ের তেঁতুলিয়া শুকানী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে গরু আনতে যায়। এসময় গরু নিয়ে ফেরার সময় ভোররাত ওই দলকে বিএসএফ সদস্যরা ধাওয়া দিলে সবাই বাংলাদেশে ফিরে আসলেও মানিকসহ চার জন নিখোঁজ হয়।

পরে স্থানীয়রা ঘটনাস্থল গিয়ে পুলিশ, বিজিবি ও  তার পরিবারকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মানিকের মরদেহ শনাক্ত করেন। পরে দুপুরে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতল শেষে পঞ্চগড় আধুনিক  সদর হাসপাতালে প্রেরণ করা হয়।  তবে মরদেহের মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

এদিকে আজ সকালে শুকানী সীমান্তে বিজিবি ও বিএসফের পতাকা বৈঠকের মাধ্যমে এক ব্যক্তিকে ফেরত দিয়েছে বিএসএফ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০