• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৬ই ফাল্গুন ১৪৩২ রাত ০৩:২৯:৪৯ (19-Feb-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে ফুটপাত দখল নিয়ে সংঘর্ষ, হকার নিহত

৭ আগস্ট ২০২৫ বিকাল ০৩:১৩:২৩

নারায়ণগঞ্জে ফুটপাত দখল নিয়ে সংঘর্ষ, হকার নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে ফুটপাতের দখলদারিত্ব নিয়ে এক হকারের ঘুষিতে বিমান ওরফে ইমান নামে আরেক হকার নিহত হয়েছে।

Ad

৭ আগস্ট বৃহস্পতিবার সকালে শহরের উকিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সে সিদ্ধিরগঞ্জ থানার জালকুঁড়ি এলাকার মৃত লুৎফরের ছেলে।

Ad
Ad

নিহত ইমানের স্ত্রী রোকেয়া বেগম জানান, তার স্বামী ইমান উকিলপাড়া ফুটপাতে মেহেদী ফুল বিক্রি করে। গত কয়েকদিন ধরে আফজাল নামের এক হকার নেতা ইমানের জায়গায় গাউছ নামে আরেক হকারকে বসানোর চেষ্টা করে। সকালে মেহেদী বিক্রি করছিল ইমান। এসময় গাউছ এসে তার মেহেদী ফেলে দেয়। এ নিয়ে তর্কের এক পর্যায়ে গাউছ ইমানকে ঘুষি মারলে সে মাটিতে লুটিয়ে পড়ে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে শহরের ৩শ’ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক বিনয় বাড়ৈ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। এঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে
রমজান উপলক্ষ্যে স্কুল ছুটি বৃহস্পতিবার থেকে
১৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৬:১৮

রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহর বার্তা
রমজানকে স্বাগত জানিয়ে শায়খ আহমাদুল্লাহর বার্তা
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৩৭

সরকারি গাড়ি ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী
সরকারি গাড়ি ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২২:৩৪

রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:১০

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু
ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:৫৪

প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু
প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ চালু
১৮ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০২:৪৬

Follow Us