• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৫:১৫:০৮ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

কালীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু

৫ আগস্ট ২০২৫ বিকাল ০৪:০২:১১

কালীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোল্লাকুয়া গ্রামে বিষধর সাপের কামড়ে হাসিবুল হাসান জনি (৪০) নামে একজনের মৃত্যু হয়েছেন।

মৃত জনি ওই উপজেলা মোল্লাকুয়া গ্রামের ইউছুপ আলীর ছেলে ও ঝিনাইদহ আদালতে মুহুরির কাজ করতেন।

প্রতিবেশীরা জানান, সোমবার দিবাগত গভীর রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন জনি। ঘুমের মধ্যে বিষধর সাপে তার কানে কামড় দেয়। এসময় টের পেয়ে পার্শ্ববর্তী গ্রাম সুবিতপুরে এক ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করে। এরপর বাড়ি এসে আবার শুয়ে পড়ে। পরে আরও অসুস্থ হয়ে পড়লে ভোর সাড়ে ৫টায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় ডাক্তার তার চিকিৎসা দিয়ে ২৫০ শয্যা হাসপাতালে পাঠিয়ে দেন। সেখান থেকে যশোর নেওয়ার পথে সকাল ৭টার দিকে মারা যান।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিশির কুমার সানা জানান, রাতে ডাক্তার আব্দুল্লাহ আল মামুন দ্বায়িত্বে ছিলেন। তবে রোগীর অবস্থা শেষ পর্যায়ে পৌঁছালে পরিবার তাকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পর রোগীকে অ্যান্টিভেনম দেওয়া হয়। কিন্তু রোগীর অবস্থা খারাপ থাকায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯