• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৭শে মাঘ ১৪৩২ রাত ০৩:৪৪:৫১ (10-Feb-2026)
  • - ৩৩° সে:

সাতক্ষীরা সরকারি কলেজ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

৫ আগস্ট ২০২৫ দুপুর ০২:৫৪:২১

সাতক্ষীরা সরকারি কলেজ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার জনগুরুত্বপূর্ণ সরকারি কলেজ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশ থেকে আগামী এক সপ্তাহের মধ্যে সংস্কার না হলে সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছে এলাকাবাসি।

Ad

৫ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় শহরের মেসলেমা একাডেমি সংলগ্ন সড়কে স্থানীয় বাসিন্দাদের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ  অনুষ্ঠিত হয়।

Ad
Ad

এসময় সমাবেশে বক্তব্য দেন ২নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাস্টার শফিকুল ইসলাম, সেক্রেটারি হাফেজ বেলাল হুসাইন, মাওলানা ইয়াহ-ইয়া, ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ইব্রাহিম হোসেন, তামিম হোসেন, জয়নুল আবেদিনসহ স্থানীয় বাসিন্দারা।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের যাতায়াত চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। সড়কজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। বৃষ্টির সময় জলাবদ্ধতা আর শুকনো মৌসুমে ধুলার কারণে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী, পরিবহন ও সাধারণ যাত্রীদের জন্য সড়কটি বিপজ্জনক হয়ে উঠেছে। দ্রুত সড়কের কাজ করার জন্য জোর দাবি জানিয়েছেন পৌরবাসী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রায়পুরায় ধানের শীষের সমর্থনে জনসমুদ্র
রায়পুরায় ধানের শীষের সমর্থনে জনসমুদ্র
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৫০:৩৭


জেনে নিন তারকারা কে কোন এলাকার ভোটার
জেনে নিন তারকারা কে কোন এলাকার ভোটার
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৪:৩০






রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৫:৩৪


Follow Us