• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ ভোর ০৪:১৫:১৬ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে অবৈধ পলিথিন কারখানায় অভিযান, সিলগালা

৪ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৫২:৫৫

ঝিনাইদহে অবৈধ পলিথিন কারখানায় অভিযান, সিলগালা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার হাট গোপালপুর এলাকায় একটি অবৈধ পলিথিন কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়ে।

এহসান পিপি নামের একটি পলিথিন কারখানার মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Ad
Ad

রবিবার সন্ধ্যার দিকে কার খানার মালামাল জব্দ করতে গেলে স্থানীয় জনতা দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ও পরিবেশ কর্মকর্তাকে অবরুদ্ধ করে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের হাট গোপালপুরের কলোনিপাড়া গ্রামে। জানা গেছে, রোববার এহসান পিপি নামের প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

Ad

ঝিনাইদহের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুনতাছির রহমান। অভিযান শেষে সন্ধ্যায় কার খানার মালামাল জব্দ করতে গেলে স্থানীয় জনতা ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও পরিবেশ কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখে।

এদিকে ম্যাজিস্ট্রেট ও পরিবেশ কর্মকর্তাকে অবরুদ্ধ করার বিষয়টি জানাজানি হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ঝিনাইদহের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্রী জিৎ কুন্ডু। তিনি যৌথবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে সেনা উপস্থিতিতে পলিথিন কার খানাটি সিলগালা করে মালামাল হাটগোপালপুর দোকান মালিক সমিতির ক্যাশিয়ার জাহিদ হাসানের জিম্মায় রাখা হয়। এই বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর শ্রী জিৎ কুন্ডু জানান, সেখানে অবরুদ্ধের ঘটনা ঘটেনি। তবে বাকবিতণ্ডা হয়েছিল। পরে পরিস্থিতি শান্ত হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us