• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪১:৩৭ (28-Oct-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনার ২টি ভ্যান হস্তান্তর

৩০ জুলাই ২০২৫ বিকাল ০৫:০৭:৫২

নারায়ণগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনার ২টি ভ্যান হস্তান্তর

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির অংশ হিসেবে ফতুল্লা ইউনিয়ন পরিষদের অনুকূলে বর্জ্য ব্যবস্থাপনার ভ্যান হস্তান্তর করা হয়েছে।

৩০ জুলাই বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সদর‌ উপজেলার আয়োজনে আনুষ্ঠানিক ভাবে দুইটি বর্জ্য ব্যবস্থাপনার ভ্যান হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন, সহকারী কমিশনার দেবযানী কর, ফতুল্লা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলাম সেলিম।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, পরিবেশ সুরক্ষার জন্য, স্বাস্থ্য সুরক্ষার জন্য এবং একটি পরিচ্ছন্ন শহর-এলাকা গড়ে তোলার জন্য বর্জ্য ব্যবস্থাপনা অপরিহার্য। এই ভ্যান ব্যবহারের মাধ্যমে বর্জ্য সংগ্রহ ও অপসারণ প্রক্রিয়া সহজ হবে এবং এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সুবিধা হবে। এই কাজে সকলের সহযোগিতা প্রয়োজন যেমন- সকলে যেন সঠিক স্থানে বর্জ্য ফেলে এবং এই ভ্যান ব্যবহারে সহযোগিতা করার আহ্বান জানান জেলা প্রশাসক।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বাহিরের বর্জ্য ব্যবস্থাপনার জন্য ভ্যান হস্তান্তর করা হয়েছে। এই ভ্যানগুলো বিশেষভাবে বর্জ্য সংগ্রহ ও পরিবহনের জন্য ডিজাইন করা হয়েছে। এটি সিটি করপোরেশনের বাহিরের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও দক্ষ করে তুলবে এবং পরিবেশ সুরক্ষায় সহায়ক হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬



নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৫৭



গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:০৯

রংপুরে মাদক সেবনের দায়ে ২ যুবককে কারাদণ্ড
রংপুরে মাদক সেবনের দায়ে ২ যুবককে কারাদণ্ড
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:১৬