• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৮:৫৩:২৯ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

শ্রীপুরে জুলাই বিপ্লবে মাদ্রাসা শিক্ষার্থীদের ‘রেজিস্টেন্স সম্মাননা’ প্রদান

২৭ জুলাই ২০২৫ রাত ০৮:৪১:৩৬

শ্রীপুরে জুলাই বিপ্লবে মাদ্রাসা শিক্ষার্থীদের ‘রেজিস্টেন্স সম্মাননা’ প্রদান

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে জুলাই বিপ্লবে সাহসিকতার সঙ্গে অংশগ্রহণকারী মাদ্রাসা শিক্ষার্থীদের ‘রেজিস্টেন্স সম্মাননা’ প্রদান করা হয়েছে।

২৭ জুলাই রোববার বিকেলে মাওনা উড়াল সড়ক চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করে স্বেচ্ছাসেবী সংগঠন আকন্দ ফাউন্ডেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সংগঠনটির চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার  জাহিদ হাসান আকন্দ।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি মো. আকরাম শেখ।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা আবু সাঈদ( সুফি হুজুর), মাওলানা কাজী মইনুদ্দিন আহমেদসহ উপজেলার  বিভিন্ন পর্যায়ের  আলেম-ওলামাগণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ বলেন, দেশের জন্য যে কোনো সময় মাদ্রাসা শিক্ষার্থীরা সাহসিক ভূমিকা রাখতে পারে—জুলাই বিপ্লব তার একটি উদাহরণ। তাদের স্বীকৃতি ও যথাযোগ্য মর্যাদা দিতে হবে, তাদের বাদ দিয়ে ইতিহাস রচনা সম্ভব নয়।  সাহসিকতা ও নেতৃত্বের জন্য অংশগ্রহণকারী শিক্ষার্থীদের এ সম্মাননা ভবিষ্যতে আরও উৎসাহ জোগাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২


এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৪২