• ঢাকা
  • |
  • রবিবার ১০ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:১৫:০১ (22-Feb-2026)
  • - ৩৩° সে:

চাঁদাবাজির অভিযোগে আওয়ামী লীগ সভাপতির ভাতিজা আটক

১৬ জুলাই ২০২৫ সকাল ০৮:২০:৪৩

চাঁদাবাজির অভিযোগে আওয়ামী লীগ সভাপতির ভাতিজা আটক

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতির ভাতিজা রবিন খাঁনকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে খোকসা থানা পুলিশ।

Ad

১৫ জুলাই মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার শোমসপুর বাজার থেকে তাকে আটক করা হয়। তার বাড়ি শোমসপুর ইউনিয়নের শোমসপুর গ্রামে।

Ad
Ad

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে শোমসপুর বাজারে অভিযান চালিয়ে রবিন খাঁনকে আটক করে থানা পুলিশ। সে খোকসা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম খাঁনের ছেলে এবং কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খাঁনের ভাতিজা।

রবিন খাঁনকে আটকের ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম আটকের বিষয় নিশ্চিত করে এশিয়ান টিভিকে জানান, আটক রবিনের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বকশীগঞ্জে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রয়
বকশীগঞ্জে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রয়
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৬:৫২



১৬ বছর বয়সীদের এনআইডি নিবন্ধনের ঘোষণা দিলো ইসি
১৬ বছর বয়সীদের এনআইডি নিবন্ধনের ঘোষণা দিলো ইসি
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:০৩


বেগমগঞ্জে চোরচক্রের সক্রিয় ২ সদস্য গ্রেফতার
বেগমগঞ্জে চোরচক্রের সক্রিয় ২ সদস্য গ্রেফতার
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪০:৩৬

মেঘনায় অবৈধ বালু উত্তোলনে বাধা, গুলিতে আহত-৭
মেঘনায় অবৈধ বালু উত্তোলনে বাধা, গুলিতে আহত-৭
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:২০:২৯


সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ গ্রেফতার-৬
সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ গ্রেফতার-৬
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৩:০৫



Follow Us