• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৫০:২৬ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

পিআর নির্বাচনের নামে দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে: আব্দুস সালাম

৩ জুলাই ২০২৫ দুপুর ০২:৫৩:১৬

পিআর নির্বাচনের নামে দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে: আব্দুস সালাম

নারায়ণগঞ্জ প্রতিনিধি: বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম বলেছেন, এখন পিআর বা আনুপাতিক হারে নির্বাচনের নামে দেশী বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে।

৩ জুন বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ড্যাব নারায়ণগঞ্জ জেলার আয়োজনে সেচ্ছায় রক্তদান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, দেশকে ভিন্নখাতে নেয়ার জন্য আরেকটি ষড়যন্ত্র মূলক সরকার আনার জন্য অনেক রকমের ষড়যন্ত্র চলছে। তারেক রহমান ঘোষণা দিয়েছেন আমাদের আন্দোলন শেষ হয়নি। যতক্ষণ পর্যন্ত দেশে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা সমস্ত ষড়যন্ত্র প্রতিহত করবো। যারা ষড়যন্ত্র করছে তাদের বলতে চাই আপনারা ষড়যন্ত্রের পথ থেকে ফিরে আসুন।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

এসময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান,  সদস্য সচিব আবু ইউসুফ আল খান টিপুসহ প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯