• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে ফাল্গুন ১৪৩২ রাত ১০:০১:২৪ (03-Mar-2026)
  • - ৩৩° সে:

বুড়িগঙ্গায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

২৯ জুন ২০২৫ বিকাল ০৪:৫৬:৪৫

বুড়িগঙ্গায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে হাসনাবাদ নৌ-পুলিশ ফাঁড়ি। এ সময় যুবকের পড়নে ছিল কালো ফুল প্যান্ট ও ধূসর হলুদ রঙের গোল গলা গেঞ্জি। তবে মরদেহটি ফুলেঁ-ফেপে যাওয়ায় আঘাতের কোনো চিহ্ন বুঝা যায়নি।

২৯ জুন রোববার দুপুর ২টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় পোস্তগোলা ব্রিজের দক্ষিণে কামুচান মাজারের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Ad
Ad

হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ি'র আইসি ইন্সপেক্টর সিদ্দিকুর রহমান জানান, মরদেহটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

Ad

তিনি আরও জানান, মরদেহটি বেশ কয়েকদিন পানিতে থাকায় আঙ্গুলের চামড়া খসে গেছে, তাই পরিচয় শনাক্তে পিবিআই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করতে পারেনি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইরানে পাল্টা হামলা চালিয়েছে কাতার
ইরানে পাল্টা হামলা চালিয়েছে কাতার
৩ মার্চ ২০২৬ রাত ০৯:৪০:০৬



পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল
পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল
৩ মার্চ ২০২৬ রাত ০৮:৩৯:৪৬



দেশের রিজার্ভ আরও বাড়ল
দেশের রিজার্ভ আরও বাড়ল
৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৫৯:৩৪





Follow Us