• ঢাকা
  • |
  • বুধবার ৩১শে ভাদ্র ১৪৩৩ রাত ০১:১২:০১ (16-Sep-2026)
  • - ৩৩° সে:

কালিগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

২৭ জুন ২০২৫ দুপুর ০২:৫৩:৫৮

কালিগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মোবারকগঞ্জে ট্রেনে কাটা পড়ে মেহেদী হাসান (২৬) নামে এক যুবক নিহত হয়েছে।

২৭ জুন শুক্রবার সকালে মোবারকগঞ্জ রেলস্টেশন ইয়ার্ডে মালবাহী ট্রেনের নিচে পড়ে তিনি নিহত হয়।

নিহত মেহেদী হাসান কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, নিহত মেহেদী বেশ কিছুদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। তার চলাচল এলোমেলো ছিল। পাবনার মানসিক হাসপাতালে বেশ কিছুদিন ভর্তি ছিলেন। সম্প্রতি তিনি বাড়িতে আসেন। সকালে একটি মালবাহী ট্রেনের কিছু বগি পাথর লোড-আনলোড করার জন্য চার নম্বর লাইনে নিতে সানটিং এর কাজ করছিল। এসময় তিনি ট্রেনের নিচে পড়ে মারা যান।

মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার অরুপ বিশ্বাস জানান, সকালে স্টেশন ইয়ার্ডে মালবাহী ট্রেনের কয়েকটি বগি চার নম্বর লাইনে নেওয়ার কাজ চলছিল। এসময় মেহেদী ট্রেনের নিচে পড়ে মারা যান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মরদেহ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০
রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:১৩


দুর্গাপূজার ২ দিনের সরকারি ছুটি, পাবেন না যারা
দুর্গাপূজার ২ দিনের সরকারি ছুটি, পাবেন না যারা
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:১০

টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়লেন জ্যোতি
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:০৯




জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে
১৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:২০