• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৯:২৬ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

সমিতির টাকার জন্য যুবককে হত্যার পর পোড়ানো হয় মরদেহ, গ্রেফতার ৬

১৭ মার্চ ২০২৬ রাত ০৯:৪৯:৪৮

সমিতির টাকার জন্য যুবককে হত্যার পর পোড়ানো হয় মরদেহ,  গ্রেফতার ৬

মো. সুমন গাজী, উত্তর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার বৃন্দাবন এলাকায় সড়কের পাশ থেকে পোড়া মরদেহ উদ্ধারের ১৬ দিন পর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সমিতির ঋণের টাকা পরিশোধ না করায় তাঁকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ আগুন দিয়ে গুমের চেষ্টা করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় গাজীপুর জেলা পুলিশ। এ ঘটনায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, নিহত যুবকের নাম আতিকুর রহমান (৩২)। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার কামালপুর গ্রামের তাইজুল ইসলামের ছেলে।

গ্রেপ্তারকৃতরা হলেন ইমরান হাসান (২৪), টুটুল হাসান (২০), নাজমুল (৩৫), কামাল হোসেন (৩২), রুহান (২৩) ও আকবর (২৯)। তাঁদের মধ্যে প্রধান আসামি ইমরান আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ভোরে স্থানীয় লোকজন বৃন্দাবন এলাকার আঞ্চলিক সড়কের পাশে আগুনে পোড়া অবস্থায় একটি মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পরিচয় শনাক্তে কাজ শুরু হয় এবং এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়। পরে আধুনিক প্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে অজ্ঞাতপরিচয় মরদেহটির পরিচয় শনাক্ত করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০