• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই বৈশাখ ১৪৩৩ সকাল ০৯:৪৬:৫৬ (29-Apr-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে সংরক্ষিত বনভূমিতে পাকা বাড়ি নির্মাণের চেষ্টা, একজন আটক

২৫ জুন ২০২৫ বিকাল ০৪:০৯:৫৯

কালিয়াকৈরে সংরক্ষিত বনভূমিতে পাকা বাড়ি নির্মাণের চেষ্টা, একজন আটক

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কাচিঘাটা সদর বিটের মোথাজুরী মৌজার সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে পাকা বাড়ি নির্মাণের সময় একজনকে হাতেনাতে আটক করেছে বন বিভাগ।

২৫ জুন বুধবার সকাল ১১টার দিকে অভিযান চালিয়ে ফুলবাড়িয়া ইউনিয়নের পেঙ্গাবহ গ্রামের মৃত নাজিমুদ্দিনের ছেলে তারা মিয়াকে (৩২) আটক করা হয়।

Ad
Ad

বন বিভাগ সূত্রে জানা গেছে, সংরক্ষিত বনভূমির ভেতরে পুরাতন টিনের ঘরের আড়ালে ইট দিয়ে পাকা বাড়ি নির্মাণের চেষ্টা চলছিল। বিষয়টি টের পেয়ে কাচিঘাটা সদর বিটের কর্মকর্তারা তাৎক্ষণিক অভিযান চালান। অভিযানের সময় হাতেনাতে আটক করা হয় অভিযুক্ত তারা মিয়াকে।

Ad

এ বিষয়ে কাচিঘাটা রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত বন কর্মকর্তা শাজাহান মিয়া জানান, সংরক্ষিত বনভূমিতে অবৈধ নির্মাণের ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে গাজীপুর আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, সংরক্ষিত বনভূমিতে যেকোনো ধরনের অবৈধ দখল বা স্থাপনা নির্মাণ আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান চালাচ্ছে বন বিভাগ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মাছ ধরতে গিয়ে জামালপুরে বজ্রপাতে নিহত ১
মাছ ধরতে গিয়ে জামালপুরে বজ্রপাতে নিহত ১
২৯ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৪৬:৪৬








সাতসকালে রাজধানীতে মুষলধারে বৃষ্টি
সাতসকালে রাজধানীতে মুষলধারে বৃষ্টি
২৯ এপ্রিল ২০২৬ সকাল ০৮:৩৯:২৭

আজকের আবহাওয়ার পূর্বাভাস
আজকের আবহাওয়ার পূর্বাভাস
২৯ এপ্রিল ২০২৬ সকাল ০৮:৩১:০৪


Follow Us