• ঢাকা
  • |
  • শনিবার ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৩:৫০:৪৬ (21-Nov-2026)
  • - ৩৩° সে:

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

২৪ জুন ২০২৫ সন্ধ্যা ০৬:৫৬:৩৩

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

লোহাগাড়া ( চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে হাফেজ মোহাম্মদ সাজিদ (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

২৪ জুন মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার সময় উপজেলার সদর ইউনিয়নের সাতগড়িয়া পাড়ায় মাদ্রাসার পাশে এই ঘটনা ঘটে। নিহতের নানা আবুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশু সাজিদ উপজেলার আধুনগর ইউনিয়নের মো. আজাদের পুত্র ও সে আধুনগর ইসলামীয়া ফাজিল মাদরাসার ছাত্র। সে ছোটবেলা থেকে তার নানার বাড়ি লোহাগাড়া সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাতগড়িয়া পাড়ায় তার নানা আবুল হোসেনের বাড়িতে থাকত, এবং সেখানে থেকেই পড়ালেখা করেছিল, ইতোমধ্যে সে হাফেজে কোরআন শেষ করে বর্তমানে লোহাগাড়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী।

আরও পড়ুন

কালিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে দোয়া

নিহতের নানা আবুল হোসেন জানান, প্রতিদিনের মত সে মাদ্রাসা থেকে ফিরে খাওয়া দাওয়া শেষ করে খেলার জন্য বের হয়, হঠাৎ মাদ্রাসা এলাকায় একটি শিশু পুকুরে পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার আনিকা জানান, একটি শিশুকে আনা হয়েছিল, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে বলে জানান এই চিকিৎসক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়ের আশঙ্কা
রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়ের আশঙ্কা
২০ নভেম্বর ২০২৬ রাত ০৯:৪৩:৪৯





বিশ্বসেরা ১০০ তারকার তালিকায় শাহরুখ খান
বিশ্বসেরা ১০০ তারকার তালিকায় শাহরুখ খান
২০ নভেম্বর ২০২৬ রাত ০৮:৫৪:৪০