• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৪৩:০০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

যমুনায় গোসল করতে নেমে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ

২৩ জুন ২০২৫ বিকাল ০৪:০২:৪৫

যমুনায় গোসল করতে নেমে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে গোসল করতে নেমে মোছা. উর্মি খাতুন (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

Ad

২২ জুন রোববার দুপুর সাড়ে ১২টার সময় উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নের বার বয়লা নদীর ঘাটে এ ঘটনা ঘটে।

Ad
Ad

নিখোঁজ উর্মি খাতুন বার বয়লা গ্রামের উজ্জ্বল হোসেনের মেয়ে ও বার বয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বার বয়লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন জানান, রোববার দুপুরে নদীতে গোসল করতে গিয়ে ওই শিক্ষার্থী নিখোঁজ হন। স্থানীয়রা নদীতে জাল ফেলে খোঁজা খুঁজি করেও সন্ধান না মেলায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।  সোমবার সকাল ১০টা থেকে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম শুরু করেছে।

নিখোঁজ শিশুর বাবা উজ্জ্বল হোসেন জানান, গতকাল দুপুরে সমবয়সী কয়েকজনের সাথে নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে সবার অজান্তে আমার মেয়ে নদীর স্রোতে  ডুবে যায়। আমরা অনেক খোঁজাখুঁজি করে না পেলে ফায়ার সার্ভিসকে খবর দেই। সকাল থেকে ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে ।

এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের লিডার রবিউল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেছি। এখন পর্যন্ত শিশুটি উদ্ধার হয়নি। আমাদের উদ্ধার অভিযান অব্যাহত আছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল ৩টা) নিখোঁজ শিশু শিক্ষার্থীকে উদ্ধার  করা সম্ভব হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪


Follow Us