• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ ভোর ০৪:২৯:২৩ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

নিজ অর্থায়নে ব্রিজ করে দিলেন বিএনপি নেতা শামীম ঢালী

২২ জুন ২০২৫ সন্ধ্যা ০৭:৪৪:০৫

নিজ অর্থায়নে ব্রিজ করে দিলেন বিএনপি নেতা শামীম ঢালী

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ডে এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে নিজ অর্থায়নে ব্রিজ করে দিলেন থানা বিএনপির সদস্য শামীম আহমেদ ঢালী।

Ad

২২ জুন রোববার বিকেলে কদমতলী উত্তর-পশ্চিম পাড়া এলাকায় নির্মিত ব্রিজ দুইটি উদ্বোধন উপলক্ষ্যে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে শামীম আহমেদ ঢালী এলাকাবাসীকে নিয়ে ব্রিজ উদ্বোধন করেন।

Ad
Ad

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে কদমতলী উত্তর-পশ্চিম পাড়া এলাকার কয়েক হাজার বাসিন্দা কয়েকটি বাঁশের সাঁকো দিয়ে ঝুকিপূর্ণ ভাবে চলা ফেরা করতো। আর এসব সাঁকো দিয়ে পারাপার হতে গিয়ে বাসিন্দারা দুর্ঘটনার কবলে পরতে হতো। তাই এলাকাবাসীর ভোগান্তি লাগবে এগিয়ে আসেন শামীম আহমেদ ঢালী। নিজ অর্থায়নে তৈরি করে দেন দুইটি ব্রিজ।

শামীম আহমেদ ঢালী বলেন, এলাকাবাসীর আহ্বানে আমি আমার অর্থায়নে দুইটি ব্রিজ নির্মাণ করেছি। আগামী দিনেও এলাকাবাসীর উন্নয়নে আমি তাদের পাশে রয়েছি। এলাকাবাসীকে সাথে নিয়ে সমাজের উন্নয়নে কাজ করে যেতে চাই।

এসময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মো. রকিব, মো. শহিদ, মো. আশরাফ, ইব্রাহীম, মো. মাসুদ, আমির হোসেন কুট্টি,  রানা, নাসির, সিরাজ, মিরাজ, আয়ুব আলী মুন্সী, বাদল, মোবারক হোসেন, ওমর ফারুক, ৭নং ওয়ার্ড কৃষক দলের সাবেক সভাপতি সাগর বাবু, সাবেক সাধারণ সম্পাদক আসিফ হোসেন আকাশ, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, জিয়া সৈনিক দলের সাধারণ সম্পাদক সোলেমান হোসেন, আল-আমীন, শাহ আলম, অন্তর,শুভ, দিগন্ত ও তাসিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us