• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩১:৪৬ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

চুয়াডাঙ্গায় অস্ত্রসহ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

১৯ জুন ২০২৫ সন্ধ্যা ০৭:১৩:২২

চুয়াডাঙ্গায় অস্ত্রসহ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

আজাদ হোসেন, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় বেশ কিছু অস্ত্রসহ নাজমুল আরেফিন কিরণকে (৩৪) গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশ।

১৯ জুন বৃহস্পতিবার ভোরে কিরণের বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া নাজমুল আরেফিন কিরণ শহরের গুলশানপাড়ার মরহুম জিন্নাত আলীর ছেলে। তিনি জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গোয়েন্দাদের দেয়া সুনির্দিষ্ট তথ্য পেয়ে বৃহস্পতিবার ভোর ৪টা হতে সকাল ৭টা পর্যন্ত ক্যাপ্টেন নুসরাত জারিন ৩৬ এডি'র নেতৃত্বে নাজমুল আরেফিন কিরণের চুয়াডাঙ্গা শহরের গুলশানপাড়ার বাড়িতে সেনাবাহিনী ও পুলিশ অস্ত্র উদ্ধারের জন্য যৌথ অভিযান চালায়।

অভিযানে তার বাড়ীর বিভিন্ন স্থান থেকে ১৮ টি দেশী ধারালো অস্ত্র, ৩টি চাপাতি, ৬টি বড় ছুরি, ৩টি রামদা ৬টি তরবারি, ১টি থ্রি নট থ্রি রাইফেলের অংশ বিশেষ,১টি ল্যাপটপ ও ২টি অ্যান্ড্রয়েড ও ১টি ফিচার মোবাইল ফোন উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, অস্ত্রসহ গ্রেফতার হওয়া নাজমুল আরেফিন কিরণের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করে বলেন, কি কারণে তাকে গ্রেফতার করা হয়েছে তা আমরা জানতে পারিনি। কিরণকে থানায় সোপর্দ করা হয়েছে। মামলার পর আলোচনা সাপেক্ষে তার বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নেয়া হবে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, গ্রেফতারকৃত কিরণকে সেনাক্যাম্প থেকে দুপুরের পর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার পর তাকে আদালতে সোপর্দ করা হবে।

অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আজ বিকেলে কিরনকে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১

ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২২




প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩৩



নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৪:১১