• ঢাকা
  • |
  • সোমবার ১৮ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:০৯:২১ (02-Nov-2026)
  • - ৩৩° সে:

শাহরাস্তিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান

১৯ জুন ২০২৫ দুপুর ০২:৫৪:০০

শাহরাস্তিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে চিতোষীর ইনসাফ জেনারেল হাসপাতাল এর পক্ষ থেকে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

১৮ জুন বুধবার বড়তুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

আয়োজক সূত্রে জানায় চিতোষী ডিগ্রী কলেজ গেইট সংলগ্ন মাহফুজ টাওয়ারে অবস্থিত ইনসাফ জেনারেল হাসপাতালের পক্ষ থেকে দিনব্যাপী বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিভিন্ন রোগের স্থানীয় ও বিভিন্ন এলাকার দূর-দূরান্ত থেকে আগত রোগীদেরকে  ফ্রি চিকিৎসা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন

বিএসএফের হাতে আটক ১২ বছরের শিশুকে ফিরিয়ে আনল বিজিবি

এতে ৪জন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ডা: মো: আবু জাফর-মেডিসিন ও হৃদরোগ চিকিৎসক, ডা: বিলকিস আক্তার মুক্তা-গাইনী, স্ত্রী রোগ ও প্রসূতি বিদ্যা চিকিৎসক,ডা: মো: শাহিন উদ্দিন-নবজাতক, শিশু ও কিশোর রোগের চিকিৎসক-ডা: খালিদুর রহমান জিহাদ,ডায়াবেটিস, মেডিসিন, এলার্জি, চর্ম ও রোগের চিকিৎসক।

ফ্রি মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতায় ছিলেন ইনসাফ জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম আলাউদ্দিন।

আরও পড়ুন

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় সদরে স্থাপনের দাবিতে মশাল মিছিল

ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম আলাউদ্দিন বলেন, দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে ১শত ৮০জন রোগীকে বিভিন্ন রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়।এসময় উপস্থিত ছিলেন ইনসাফ জেনারেল হাসপাতালে বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ