• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১১:৫১:০৮ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

শাহরাস্তিতে মোবাইল কোর্টে ৫ হাজার ৫শ টাকা জরিমানা

১৭ জুন ২০২৫ বিকাল ০৪:৪৭:২০

শাহরাস্তিতে মোবাইল কোর্টে ৫ হাজার ৫শ টাকা জরিমানা

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে মোবাইল কোর্টে ৫ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা'র নির্দেশনায় (১৬ জুন) সোমবার দুপুরে শাহরাস্তি উপজেলার মেহের স্টেশন এলাকায় ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট বিহীন মোটরসাইকেল চালানো এবং কাগজপত্র বিহীন হাইড্রোলিক গাড়ি চালানোর অপরাধে সড়ক ও পরিবহণ আইন ২০১৮ এর বিভিন্ন ধারার অপরাধে অভিযুক্ত ব্যক্তিগণ কে মোবাইল কোট পরিচালনার মাধ্যমে তিনটি মামলায় ৫ হাজার ৫শ  টাকা অর্থদণ্ড প্রদান করেন।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।
উক্ত মোবাইল কোটে সহযোগিতা করেন শাহরাস্তি থানা পুলিশ।

আরও পড়ুন

নারীদের ছবি দিয়ে হানি ট্র্যাপ, ময়মনসিংহে চক্রের ৭ সদস্য গ্রেফতার

শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার বলেন, জনস্বার্থে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ