• ঢাকা
  • |
  • বুধবার ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ ভোর ০৪:৫০:২০ (18-Nov-2026)
  • - ৩৩° সে:

শাহরাস্তিতে মহাসড়কের দু'পাশে প্রায় তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

১৭ জুন ২০২৫ বিকাল ০৩:৫৫:২০

শাহরাস্তিতে মহাসড়কের দু'পাশে প্রায় তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

মো. জামাল হোসেন, শাহরাস্তি: চাঁদপুরের শাহরাস্তিতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দু'পাশে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগ।

১৭ জুন মঙ্গলবার সকাল থেকে উপজেলার উয়ারুক বাজারে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসারের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়।

আরও পড়ুন

উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন

উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা জানান, সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে কিছু লোক স্থায়ী ইমারত নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছেন। তাদেরকে বারবার বলা হলেও স্থাপনা সরিয়ে নেননি। তাই যানজট নিরসন ও জনসাধারণের চলাচলের জন্যে সরকারি সম্পত্তি পুনরুদ্ধার করা হচ্ছে।

দুপুরের পর উপজেলার শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা ও কালিয়াপাড়া এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ পরিচালিত হবে বলে সড়ক বিভাগ জানিয়েছে।

সব মিলিয়ে প্রায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে ধারণা করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন
উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন
১৭ নভেম্বর ২০২৬ রাত ০৯:১৫:২৫


হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
১৭ নভেম্বর ২০২৬ রাত ০৮:০৫:৪০


হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী
১৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:৪০