• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ১০:৪০:৫৪ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

সাতক্ষীরা পশ্চিম সুন্দরবনের দুই বনদস্যু অস্ত্রসহ আটক

১৭ জুন ২০২৫ বিকাল ০৩:৪৮:২৩

সাতক্ষীরা পশ্চিম সুন্দরবনের দুই বনদস্যু অস্ত্রসহ আটক

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলবর্তী যতীন্দ্রনগর ও মীরগাং এলাকা থেকে এলাকাবাসীর সহযোগীতায় দুই বনদস্যুকে আটক করেছে পুলিশ।

১৬ জুন সোমবার রাত সাড়ে ৯টা দিকে আটককৃত দস্যু নজির গাজী (৪৯) ও দিদারুল ইসলাম (৩৮) দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের ব্যবহৃত নৌকা থেকে একটি একনলা বন্দুক ও দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্যা।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

আটককৃত বনদস্যু, নওশাদ গাজী শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কদমতলা গ্রামের এবং দিদারুল ইসলাম আশাশুনি উপজেলার চাকলা গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

এর আগে সোমবার রাত আটটার দিকে সুন্দরবন থেকে লোকালয়ে উঠে আসার সময় স্থানীয়দের ধাওয়ার মুখে পড়ে অপর কয়েকজন সহযোগি বনদস্যু ছত্রভঙ্গ হয়ে যায়।

স্থানীয়রা জানিয়েছে, জোনাব বাহিনী এখন সুন্দরবনে খুব বেশি তৎপর না। বরং নজীর, তার ভাই নবাব ও ছেলে আব্দুর রহিম এবং মুন্সিগঞ্জ আটির উপর এলাকার আছাদুলসহ কয়েকজনকে নিয়ে জোনাবের নামে সুন্দরবনে দস্যুতায় লিপ্ত। সোমবার রাতে নজীর আলীকে আটকের পরপরই তার ছেলে আব্দুর রহিম ও ভাই নবাব ঘটনাস্থল থেকে সটকে পড়েন।

আরও পড়ুন

সৈয়দপুরে চলন ট্রেন থেকে পড়ে শিক্ষকের মৃত্যু

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ  হুমায়ুন কবির মোল্যা অস্ত্র উদ্ধারসহ দু’জনকে আটকের বিষয়ে বলেন, নজীরের দেওয়া তথ্যে নৌকায় থাকা ককসিটের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় একটি একনলা বন্দুক উদ্ধার হয়েছে। আটকের পর উভয়কে শ্যামনগর থানায় নেওয়া হয়েছে। তারা মাছ শিকারির ছদ্মবেশে সুন্দরবনে প্রবেশ করতেন বলে প্রাথমিক তথ্য মিলেছে। জিজ্ঞাসাবাদ শেষে বাহিনীর নাম বিস্তারিত জানানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯