• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৫:১৫:১৮ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

কুষ্টিয়ায় সাপের কামড়ে এক নারীর মৃত্যু

১৪ জুন ২০২৫ দুপুর ০২:১৮:৩৬

কুষ্টিয়ায় সাপের কামড়ে এক নারীর মৃত্যু

হাসিবুর রহমান রিজু, কুষ্টিয়া: কুষ্টিয়ায় সাপের কামড়ে শেফালি খাতুন (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

১৪ জুন  শনিবার সকাল ১১টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শেফালী খাতুন মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকার মোহাম্মাদ আব্দুল্লাহর স্ত্রী।

নিহতের স্বজনরা জানায়, আজ ভোররাতে ধান সিদ্ধ করার জন্য শেফালি রান্না ঘর থেকে জ্বালানি নেবার সময় তাকে সাপে কামড় দেয়। পরে তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, সাপের কামড়ে বিষ ক্রিয়া হয়ে একজন নারীর মৃত্যু হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯