• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে কার্তিক ১৪৩৩ সকাল ১১:২৪:১৮ (05-Nov-2026)
  • - ৩৩° সে:

ফকিরহাটে গাছের সাথে যাত্রীবাহী বাসের ধাক্কা লেগে নিহত ১

১০ জুন ২০২৫ সকাল ১১:৩০:৪২

ফকিরহাটে গাছের সাথে যাত্রীবাহী বাসের ধাক্কা লেগে নিহত ১

বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এক অজ্ঞাত যাত্রী (৩৫) নিহত হয়েছেন। এসময় চালকসহ ৮জন আহত হয়েছেন।

৯ জুন সোমবার খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার মূলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাছের সাথে ধাক্কা লেগে পরিবহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।

পুলিশ জানান, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ইমাদ পরিবহন খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। উপজেলার মূলঘর এলাকায় এসে পৌছালে চালক পরিবহনের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে অজ্ঞাত এক যাত্রী নিহত হন। এসময় চালকসহ ৮জন আহত হয়েছেন।

আরও পড়ুন

জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এদের মধ্যে ৬জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জমান বলেন, নিহত ব্যক্তির এখনও পরিচয় পাওয়া যায়নি। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবহনটি থানায় নিয়ে আসা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আইজেনকটকেই প্রধানমন্ত্রী চান বিরোধীরা
আইজেনকটকেই প্রধানমন্ত্রী চান বিরোধীরা
৫ নভেম্বর ২০২৬ সকাল ১১:০৭:০৯


মুদ্রা বিনিময় হার (৫ নভেম্বর ২০২৬)
মুদ্রা বিনিময় হার (৫ নভেম্বর ২০২৬)
৫ নভেম্বর ২০২৬ সকাল ১০:৫২:৪৫


স্বর্ণের দামে বড় লাফ
স্বর্ণের দামে বড় লাফ
৫ নভেম্বর ২০২৬ সকাল ১০:৪৩:৫০

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
৫ নভেম্বর ২০২৬ সকাল ১০:৩৩:৪৭



আজকের স্বর্ণের দাম (৫ নভেম্বর ২০২৬)
আজকের স্বর্ণের দাম (৫ নভেম্বর ২০২৬)
৫ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৫৬:৫৯