• ঢাকা
  • |
  • রবিবার ১৬ই কার্তিক ১৪৩৩ রাত ০২:০৫:৪২ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে ভারত সীমান্ত থেকে ৩ টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার

৮ জুন ২০২৫ দুপুর ০১:৫৯:০০

জয়পুরহাটে ভারত সীমান্ত থেকে ৩ টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভারত সীমান্তের পূর্ব উচনা ঘোনাপাড়া এলাকা থেকে  ৫৭ ভরি ১১ আনা ওজনের ৩ টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করেছে ২০ বিজিবি সদস্যরা।

৬ জুন শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে জয়পুরহাট ২০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের একটি দল স্বর্ণের এ চালানটি জব্দ করে।  

বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আরিফুর দৌলা জানান, পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৮১/ ৩১ থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব উচনা ঘোনাপাড়া  এলাকায় টহল দেওয়ার সময় এক নারীকে ঘোরাফেরা করতে দেখতে পাই। এমন সময় ওই নারী টহলদলের উপস্থিতি টের পেয়ে কাপড়ে মোড়ানো একটি প্যাকেট সীমান্তের নিকট ঝোপের মধ্যে ছুড়ে ফেলে দিয়ে পালিয়ে যান। পরে টহলদল মালিকবিহীন অবস্থায় প্যাকেটটির মধ্যে ৫৭ ভরি ১১ আনা ওজনের ৩টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করে।

আরও পড়ুন

পাহাড়ের শিক্ষায় এত কর্মসূচি, তবু এইচএসসির ফলাফল ৩২ শতাংশের নিচে

উদ্ধার করা স্বর্ণের বাজার মূল্য আনুমানিক ৯৪ লাখ ৮৯ হাজার ৩২০ টাকা।

ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:২৩