• ঢাকা
  • |
  • শুক্রবার ১৪ই কার্তিক ১৪৩৩ রাত ০১:১৫:০৫ (30-Oct-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে ঈদে তীব্র যানজটের আশঙ্কা

৩ জুন ২০২৫ সন্ধ্যা ০৬:৩৩:০২

কালিয়াকৈরে ঈদে তীব্র যানজটের আশঙ্কা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রার উপর দিয়ে চলা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে।

বিশেষ করে ঈদের আগে ৫ জুন বৃহস্পতিবার অধিকাংশ গার্মেন্টস ও শিল্পকারখানার ছুটি ঘোষণা করায় ওই দিন দুপুরের পর থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এলাকার সচেতন মহল ও পরিবহন সংশ্লিষ্টরা মনে করছেন, ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে হলে কারখানার ছুটির সময় ভাগ করে নির্ধারণ করা উচিত ছিল। সবাই একদিনেই ছুটি শুরু করলে লাখ লাখ শ্রমিক একসঙ্গে ঢাকা ছেড়ে যাওয়ার চেষ্টা করবেন, ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হতে পারে।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

এদিকে, যানজট নিরসনে হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নিরাপদ ও নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ২ জুন (সোমবার) কালিয়াকৈর উপজেলার চন্দ্রা সরকারি কলেজ মাঠে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক। এতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আইন-শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠু ও নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত করার বিভিন্ন কৌশল ও নির্দেশনা তুলে ধরা হয়।

আরও পড়ুন

বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

তবে ছুটি ব্যবস্থাপনায় আরও পরিকল্পনামূলক সিদ্ধান্ত প্রয়োজন ছিল বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





পাবনায় দু’পক্ষের গোলাগুলি, নিহত ২
পাবনায় দু’পক্ষের গোলাগুলি, নিহত ২
২৯ অক্টোবর ২০২৬ রাত ০৮:১৯:২৪





তাহসিফ সৌরির দাফন সম্পন্ন
তাহসিফ সৌরির দাফন সম্পন্ন
২৯ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪১:২৯