• ঢাকা
  • |
  • শনিবার ১০ই আশ্বিন ১৪৩৩ রাত ১২:২১:৫৭ (26-Sep-2026)
  • - ৩৩° সে:

উজিরপুর সেটেলমেন্ট অফিসে দালাল চক্রের কাছে জিম্মি সাধারণ মানুষ

৩ জুন ২০২৫ সকাল ০৯:৩০:৩৯

উজিরপুর সেটেলমেন্ট অফিসে দালাল চক্রের কাছে জিম্মি সাধারণ মানুষ

বরিশাল প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার সেটেলমেন্ট অফিসারের কার্যালয়ে দালাল চক্রের কাছে জিম্মি সেবা নিতে আশা স্থানীয় বাসিন্দারা । তবে সেটেলমেন্ট অফিসারের দায়িত্বে থাকা কর্মকর্তা জাহাঙ্গীর বলেন, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি এই দালালচক্রের মূল হোতা হওয়ার কারণে তারা কোনো ব্যবস্থা নিতে পারছেন না।

সরজমিনে গিয়ে দেখা যায়, উজিরপুর সেটেলমেন্ট অফিসের ভিতরে কর্মকর্তাদের পাশেই বসে আছেন জাহাঙ্গীর নামের এক দালাল। আর তার নেতৃত্বেই কাজ করছেন আরও কয়েকজন দালাল। এশিয়ান টেলিভিশনের উপস্থিতি টের পেয় শুরু হয়ে যায় তাদের দৌড়ঝাঁপ।

সেটেলমেন্ট অফিসে সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অতিরিক্ত টাকা দিয়ে দালালদের মাধ্যমে কাজ না করালে বিভিন্নভাবে ভোগান্তির শিকার হতে হচ্ছে তাদের।

তবে কিসের জন্য টাকা নেয়া হচ্ছে তা নিয়ে মুখ খুলতে নারাজ অফিসে দায়িত্বে থাকা কর্মকর্তা কর্মচারীরা।  সাংবাদিকরা যখন সেটেলমেন্ট অফিসারের কাছে টাকা নেয়ার কারণ জানতে চাইলে দালাল জাহাঙ্গীরসাংবাদিকদের সাথে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়েন।

সেটেলমেন্ট অফিসার জাহাঙ্গীরের কাছে আবারও টাকা নেয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, দালাল চক্র প্রভাবশালী হওয়ায় তিনি কোনো ব্যবস্থা নিতে পারছেন না।

উজিরপুর বাসিন্দাদের দাবি, সরকারি দপ্তরগুলোতে ঘুষবাণিজ্য ও দালাল মুক্ত করা হোক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৪৪

প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:০৪