• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১১ই কার্তিক ১৪৩৩ রাত ০১:১৪:২১ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে সাবেক মেয়র আইভীর জামিন আবেদন না মঞ্জুর

২ জুন ২০২৫ বিকাল ০৪:২৯:১৩

নারায়ণগঞ্জে সাবেক মেয়র আইভীর জামিন আবেদন না মঞ্জুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি: বৈষম্যবিরোধী আন্দোলন জুলাই আগস্টে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুইটি হত্যা ও একটি হত্যা চেষ্টার মামলায় সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন আবারও না মঞ্জুর করেছে আদালত।

পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় দুইদিনের রিমান্ড শেষে ২ জুন সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে তিনটি মামলায় আইভীর জামিনের জন্য আবেদন করেন সংশ্লিষ্ট  আইনজীবীরা। এর মধ্যে পোশাক শ্রমিক মিনারুল ও রিকশাচালক তুহিন হত্যা এবং হকার নাদিম হত্যা চেষ্টার মামলা রয়েছে।

উভয়পক্ষের আইনজীবিদের শুনানি শেষে আদালত তিন মামলার জামিন আবেদনই না মঞ্জুর করেন। এসময়  সেলিনা হায়াৎ আইভী গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি আদালতের রিমান্ড শুনানিতে হাজিরা দেন। এর আগে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আরও দুইবার আইভীর জামিনের জন্য আবেদন করা হলে না মঞ্জুর হয়।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন বলেন, পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় আইভীকে দুইদিনের রিমান্ডে অনেক চাঞ্চল্যকর তথ্য উদঘাটন হয়েছে। আজকে দুটি হত্যা ও একটি হত্যা চেষ্টার মোট তিনটি মামলায় জামিন আবেদন করা হয়েছে। তিনটি মামলাতেই আইভীর সংশ্লিষ্টতার তথ্য প্রমাণ আমরা আদালতে উপস্থাপন করেছি। আদালত সেগুলো আমলে নিয়ে আইভীর সবগুলো জামিন আবেদন না মঞ্জুর করেছেন।

অপরদিকে সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, যতগুলো মামলায় আইভীকে আসামি করা হয়েছে সেগুলোর অধিকাংশ মামলাতেই তিনি ৮ নম্বর ও ১১ নম্বর আসামি। কোন মামলাতেই আইভীর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ নেই। তাই আমরা আশা করি আদালত ন্যায়বিচার করবেন।

উল্লেখ্য, গত বছরের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নারায়ণগঞ্জে সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ড ও হত্যা চেষ্টার ঘটনায় সিদ্ধিরগঞ্জ এবং ফতুল্লা থানায় দায়ের করা ছয়টি মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে আসামি করা হয়েছে। গত ৯ মে ভোরে নগরীর দেওভোগ এলাকায় নিজ বাড়ি থেকে আইভীকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। পরে আদালতের নির্দেশে ওইদিনই তাকে কাশিমপুর কারাগারে প্রেরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯







গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
২৬ অক্টোবর ২০২৬ রাত ০৮:০১:১৭