• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ১০:৫০:২৩ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

দৌলতখানে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত

২ জুন ২০২৫ বিকাল ০৩:০০:৪২

দৌলতখানে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত

দৌলতখানে (ভোলা) প্রতিনিধি: ভোলার দৌলতখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Ad

২জুন সোমবার সকালে উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Ad
Ad

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের ব্যক্তিগত উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ও অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন।  

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি নিজাম ভুইয়া, সাধারণ সম্পাদক শাহাজান সাজু, সাংগঠনিক সম্পাদক মাহবুব মোরশেদ কুট্টি, সাংগঠনিক সম্পাদক জুয়েল তালুকদার, যুবদলের সদস্য সচিব আবু হেনা রিয়াজ, যুগ্ম- আহ্বায়ক জহিরুল ইসলাম জহিরসহ বিএনপির নেতৃবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:৫৬

লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪০:২২



রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলার
রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলার
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৯:২৬





আজ পবিত্র শবেবরাত
আজ পবিত্র শবেবরাত
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৮:১৫


Follow Us