• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৫৮:৪৯ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

আগুনে নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ালো নলডাঙ্গা উপজেলা প্রশাসন

২ জুন ২০২৫ সকাল ১০:২৯:০৪

আগুনে নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ালো নলডাঙ্গা উপজেলা প্রশাসন

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিঃস্ব হয়ে যাওয়া পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

১ জুন রোববার নলডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মো. বাবুকে  জেলা প্রশাসকের পক্ষ থেকে ৩২ হাজার টাকার চেক প্রদান করেন।

জানা গেছে, গত ৪ মে রাতে উপজেলার পিপরুল ইউনিয়নের ছান্দাবাড়ী গ্রামে বাবুর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী বাবু ও স্ত্রী পারভীন বেগম দগ্ধ হন। অগ্নিকাণ্ডে বাড়ির আসবাবপত্রসহ ৯টি ছাগল পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

পরে ৭ মে দগ্ধ পারভীন বেগম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

নলডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম ও নলডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ হাবিবুর রহমান জানান, গত ৪ মে খাওয়া শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে তারা বুঝতে পারেন, বাড়িতে আগুন লেগেছে। মুহুর্তের মধ্যে আগুন সারা বাড়িতে ছড়িয়ে পড়ে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই আগুনে পুড়ে যায় বাড়িতে রাখা ফসল, আসবাবপত্রসহ সকল কিছু। গোয়াল ঘরে থাকা ৯টি ছাগলও পুড়ে যায়। এ ঘটনায় আগুনে দগ্ধ হন বাবু ও তার স্ত্রী পারভীন বেগম। আহতদের উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৭ মে পারভীন বেগম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন

সৈয়দপুরে চলন ট্রেন থেকে পড়ে শিক্ষকের মৃত্যু

উপজেলার নির্বাহী কর্মকর্তা আরও জানান, আমরা অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে যাওয়া পরিবারটির পাশে আছি। তাদের সহযোগিতা করতেই ৩২ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯