• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:১৬:৩৮ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাট জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ

১ জুন ২০২৫ সকাল ০৮:৩০:৩২

লালমনিরহাট জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলা জাতীয় পার্টির কার্যালয়ে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এসময় জাতীয় পার্টির কার্যালয়ে কেউই ছিল না বলে জানা গেছে।

৩১ মে শনিবার রাত ১১টার দিকে লালমনিরহাট শহরের আলোরুপা মোড়স্থ জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে ৫ থেকে ৭টি মোটর সাইকেল যোগে ১৪ থেকে ১৫ জন লোক এসে জাতীয় পার্টির কার্যালয় ভেঙ্গে ভিতরে প্রবেশ করে লুটপাট করে। কিছু জিনিসপত্র বাইরে বের করে কার্যালয়ে আগুন জ্বালিয়ে চলে যায় তারা। আশেপাশের মার্কেটের দোকান বাঁচাতে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। এতে পুড়ে যায় জাপা কার্যালয়। পরে সদর থানার পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি তদন্ত করে চলে যায়।

ঘটনাস্থলে আসা লালমনিরহাট পৌর জাতীয় পার্টির আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে এসে দেখি অফিসে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। আগুন দিয়ে যাবতীয় জিনিসপত্র পুড়িয়ে দেয়া হয়েছে। কারা এ ঘটনায় ঘটাতে পারে সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। তবে বিষয়টি দলীয় উচ্চ পর্যায়ে জানানো হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক ওয়াদুদ হোসেন বলেন, একটি নম্বর থেকে পার্টি অফিসে আগুন দেয়ার খবর আসে। কিছুক্ষণ পরে একই নম্বর থেকে আগুন নিভিয়ে ফেলার খবর দেয়। এ কারণে আমাদের কোনো ইউনিট সেখানে কাজ করেনি।

লালমনিরহাট সদর থানার ওসি বলেন, পার্টি অফিসে আগুন লাগার ঘটনাটি ১০টা ৪০ মিনিটে শুনেছেন বলে নিশ্চিত করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭



ডেঙ্গু কেড়ে নিল আরও ৬ প্রাণ, হাসপাতালে ভর্তি ১৪৯২
ডেঙ্গু কেড়ে নিল আরও ৬ প্রাণ, হাসপাতালে ভর্তি ১৪৯২
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১২:৪১