• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:৫৫:৩৪ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

শ্রীপুরে লাঠির আঘাতে মাথার খুলি কয়েক টুকরো, থানায় অভিযোগ

৩০ মে ২০২৫ সন্ধ্যা ০৭:৪৯:০৭

শ্রীপুরে লাঠির আঘাতে মাথার খুলি কয়েক টুকরো, থানায় অভিযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পূর্বশত্রুতার জেরে এক দিনমজুরকে রাস্তায় ফেলে লাঠির এক আঘাতেই মাথার খুলির কয়েক টুকরো মাটিতে পড়ে যায়। এতে মুমূর্ষু অবস্থায় স্বজনরা উদ্ধার করে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে ভর্তি করেন।

৩০ মে শুক্রবার এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী দিনমজুরের স্ত্রী আয়েশা আক্তার। এর আগে গত ২৭ মে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. জাহাঙ্গীর আলম (৩৫) উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন দিনমজুর।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

অভিযুক্তরা হলেন একই গ্রামের মো. লেহাজ উদ্দিন (৪৫) ও সালমান (২০)।

ভুক্তভোগী জাহাঙ্গীর আলমের স্ত্রী আয়েশা আক্তার বলেন, অভিযুক্তরা গত কয়েকদিন যাবৎ আমাদের জমি জবরদখল করে বসতবাড়ি নির্মাণের চেষ্টা করে। এ নিয়ে আমার স্বামী বাধা দেন। তারা আমার দিনমজুর স্বামীর উপর ক্ষিপ্ত হয়। গত ২৭ তারিখ মঙ্গলবার সকাল ১০ টার দিকে অভিযুক্তদের বাড়ির পাশ দিয়ে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় অভিযুক্তরা রাস্তায় এসে স্বামীকে পথরোধ করে গালাগাল শুরু করে। একপর্যায়ে লেহাজ উদ্দিন একটি তাল কাঠের লাঠি দিয়ে স্বামীর মাথায় উপরে সজোরে আঘাত করে। এতে স্বামীর মাথায় খুলির কয়েকটি টুকরো ছিটকে মাটিতে পড়ে। তাৎক্ষণিকভাবে স্বামী মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে আশপাশের মানুষ গিয়ে স্বামীকে মুমূর্ষু অবস্থায় প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন ও পরবর্তীতে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করি। বর্তমানে আমার স্বামী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে জীবন মৃত্যু সন্ধিক্ষণে আছে।

অভিযুক্ত লেহাজ উদ্দিনের বক্তব্য জানতে তার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

আরও পড়ুন

সৈয়দপুরে চলন ট্রেন থেকে পড়ে শিক্ষকের মৃত্যু

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের কাজ করছে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২