• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৩ই কার্তিক ১৪৩৩ রাত ১২:৫২:৫৯ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

তারুণ্যের সমাবেশে রেকর্ড গড়লেন নারায়ণগঞ্জ বিএনপির নেতারা

৩০ মে ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:০০

তারুণ্যের সমাবেশে রেকর্ড গড়লেন নারায়ণগঞ্জ বিএনপির নেতারা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ঢাকার বিএনপির তিন অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের সমাবেশে বিশাল শোডাউন করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা। অতীতের সকল রেকর্ড ভেঙে ঢাকায় বিপুল জনসমাগম ঘটিয়েছে জেলা ও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এর বাইরেও নারায়ণগঞ্জের সোনারগাঁ, রূপগঞ্জ ও আড়াইহাজার উপজেলা থেকে বিশাল মিছিল নিয়ে ঢাকায় শোডাউন করেছেন বিএনপি নেতারাও।

গত ২৮ মে বুধবার ঢাকায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশকে কেন্দ্র করে মাসজুড়ে নারায়ণগঞ্জে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপি নেতাকর্মীরা প্রচার প্রচারণা ও প্রস্তুতি সভা করেছেন। সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই ঢাকার বিভিন্ন পয়েন্টে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। দুপুরের পর মিছিল। নিয়ে নয়াপল্টনে যান নারায়ণগঞ্জ বিএনপির নেতারা। এসময় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে পুরো নয়াপল্টন এলাকায় জনসমুদ্র সৃষ্টি হয়।

আরও পড়ুন

সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সমাবেশে নারায়ণগঞ্জ থেকে নজরকাড়া  মিছিল নিয়ে নয়াপল্টনে উপস্থিত হন নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি তাক লাগানো শোডাউন করেছেন।  এছাড়া  সমাবেশে মিছিলে অলক সমাগমের জনসমুদ্র নিয়ে সমাবেশস্থলে যোগদান করেন করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহমেদ।  সজল রনি শাহেদদের নেতৃত্বে লোক  সমাগমের  জনসমুদ্র নিয়ে নয়াপল্টনে হয়ে ওঠে মহাসমুদ্র।

এছাড়া আড়াইহাজার উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের হাজারও নেতাকর্মী নিয়ে সমাবেশে অংশ নেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

সমাবেশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনও বিশাল মিছিল নিয়ে তারুণ্যের সমাবেশে অংশগ্রহণ করেন। জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে তারুণ্যে সমাবেশে যোগ দেন।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা-ছেলে নিহত

সমাবেশে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন। এসময় আড়াইহাজার বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী সুমনের নেতৃত্বে সমাবেশে অংশ নেন।

সমাবেশে বিশাল শোডাউন করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব। সাবেক এই ছাত্রনেতার নেতৃত্বে হাজারও নেতাকর্মী মিছিল নিয়ে তারুণ্যের সমাবেশে অংশগ্রহণ করেন।

সমাবেশে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের হাজারও নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের হাজারও নেতাকর্মী মিছিল নিয়ে তারুণ্যের সমাবেশে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

মাদারীপুরে মসজিদ কমিটি নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১০

এ বিষয়ে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি জানান, নারায়ণগঞ্জ মানি ব্যতিক্রম, এখানে বুঝতে হবে যে তারেক রহমান ডাক দিয়েছে, দেশের তরুণরা ঘরে বসে থাকতে পারিনি,   তারুণ্যের সমাবেশে আমরা কথা দিয়েছিলাম কথা রেখেছি, নারায়ণগঞ্জের পাঁচটি উপজেলা জেলা যুবদলের সকল অঙ্গ সংগঠন অন্তত অর্ধ লক্ষাধিক লোক নিয়ে তারুণ্যের সমাবেশে যোগ দিয়েছে।

মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ জানান, নারায়ণগঞ্জের মাটি বিএনপির খাঁটি, একই পরীক্ষিত এবং বহু আগ থেকেই প্রমাণিত।  তারুণ্যের সমাবেশে লাখো লোক নিয়ে আমরা যোগ দিয়েছি। একবার ভাবুন তারেক রহমান শুধু ভার্চুয়ালি যোগ দিয়েছে তারুণ্য সমাবেশে নয়াপল্টনের জায়গা দেয়া সম্ভব হয়নি। যেদিন তারেক রহমান স্বয়ং সমাবেশে থাকবে ঢাকার কোনো স্থান তিল ধারণের জায়গা থাকবে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




এক দিনে বাংলাদেশের দুই জয়
এক দিনে বাংলাদেশের দুই জয়
২৮ অক্টোবর ২০২৬ রাত ০৯:২২:৪৩






ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা
২৮ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৫৬