• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৭:৩৭ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

মুরাদনগরে অনুমোদনহীন কারখানায় কাপড়ের রং দিয়ে তৈরি হচ্ছে খাদ্যসামগ্রী

২৭ মে ২০২৫ বিকাল ০৪:৫৫:৩৬

মুরাদনগরে অনুমোদনহীন কারখানায় কাপড়ের রং দিয়ে তৈরি হচ্ছে খাদ্যসামগ্রী

মুরাদনগর ( কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে টেক্সটাইল রঙ ও বিভিন্ন কেমিক্যাল দিয়ে তৈরি করা হচ্ছে টমেটো সস, ভিনেগার, মটরশুঁটি  ও পানীয়। অনুমোদনহীন এই কোম্পানি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের  চোখ ফাঁকি দিয়ে কারখানা পরিচালনা করছে দীর্ঘদিন।  

উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পান্তি বাজার থেকে পাঁচপুকুরিয়া সড়কের ২নং মাইল ফলকের ঠিক পাশেই অবস্থিত মিরাজ ফুড প্রোডাক্টস অবৈধ কারখানা।

অনুসন্ধানে জানা যায়, কারখানার মালিক রাকিবুল ইসলাম (৩০) মিরাজ ফুড প্রোডাক্টস নামে বিষাক্ত রং ও কেমিক্যাল দিয়ে টমেটো সস, চিলি সস, অরেঞ্জ জেলি, গোলাপজল, ভিনেগার, কেওড়া জল, বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার, সরিষা তেলসহ নানারকম খাদ্য তৈরি করছেন।  

আরও পড়ুন

জামালপুরে যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ ঘোষণা

এসব অনুমোদনহীন খাদ্য সরবরাহ করা হচ্ছে কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলার কনফেকশনারি, হোটেল ও রেস্টুরেন্টে।

সরেজমিন গিয়ে দেখা যায়, কারখানার  শ্রমিকরা সকলে ভেজাল খাদ্য তৈরির কাজে ব্যস্ত। কারখানার একজন শ্রমিকের বলেন, ক্ষতিকর টেক্সটাইলের রং ও  কেমিক্যাল দিয়ে এসব খাদ্য তাঁরা তৈরি করছেন। তাদের কোনো কেমিস্ট নেই।

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই ভুয়া লোগো ও স্টিকার লাগিয়ে এ ব্যবসা করছেন। ওই শ্রমিক আরও জানান, আমরা সব জেনেও পেটের দায়ে ভেজাল খাদ্য উৎপাদনে শ্রমিকের কাজ করি।

আরও পড়ুন

জামালপুরে মক্তব শিক্ষার্থীকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

স্থানীয়রা জানান, এখানে অবৈধভাবে খাদ্য উৎপাদন করে  বিভিন্ন নামে স্টিকার লাগিয়ে বাজারাত করা হয় । বিষাক্ত এই খাদ্য খেয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে সাধারণ মানুষ।  

খুব বেশি গোপনীয়তা কারখানা পরিচালনা করা হয়। ইচ্ছে করলেও এলাকার মানুষ কারখানার  ভীতরে প্রবেশ করতে পারেনা।

সচেতনমহলের দাবি- জনস্বার্থে প্রশাসনের উচিত দ্রুত এ অবৈধ কারখানাটি বন্ধ করে রাকিবুল ইসলামকে আইনের আওতায় আনা।

আরও পড়ুন

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ভেজাল খাদ্য খেয়ে মানুষের কিডনি ড্যামেজসহ  মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত হচ্ছে।

অনুমোদনহীন এই কোম্পানী কিভাবে পরিচালনা করছেন জানতে চাইলে রাকিবুল ইসলাম জানান, আগে অন্য জায়গায় ছিলো। এখানে আনার পর কোনো কাগজপত্র করা হয়নি। কাগজপত্রের কাজ প্রক্রিয়াধীন।

কুমিল্লা বিএসটিআই মুরাদনগর অঞ্চলের ফিল্ড অফিসার, মো. ইকবাল আহমেদ জানান, মুরাদনগরে মিরাজ ফুড প্রোডাক্টস কিংবা ভিনেগার, সস তৈরি করে এমন কোনো প্রতিষ্ঠানের বিএসটিআই নেই। কেউ এই ধরনের প্রোডাক্ট তৈরি করে বাজারজাত করে থাকলে তা সম্পূর্ণ বেআইনি।

আরও পড়ুন

মাদারীপুরে মোবাইল চোর ধরতে গিয়ে বৃদ্ধর মৃত্যু

মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান বলেন, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কেউ খাদ্য উৎপাদন ও বাজারজাত করে থাকলে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০