• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ১২:১৫:৩৯ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

কক্সবাজারের রামুতে ট্রাক চাপায় যুবকের মৃত্যু

২৭ মে ২০২৫ বিকাল ০৪:১৩:২৪

কক্সবাজারের রামুতে ট্রাক চাপায় যুবকের মৃত্যু

রামু (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজার রামুতে ট্রাক চাপায় যুবকের মৃত্যু হয়েছে।

২৭ মে মঙ্গলবার বেলা আড়াইটায় চাকমারকুল ইউনিয়নের কলঘর বাজারের পাশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত সাইফুল ইসলাম (২২) উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের তেচ্ছিপুল খন্দকার পাড়া এলাকার ওমর ফারুকের ছেলে।

Ad

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার অভিমুখি একটি বালি বোঝাই ট্রাককে পিছন থেকে ওভারটেক করার সময় মোটরসাইকেলের চাকা পিছলে ট্রাকের নিচে পড়ে যায়। এতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান সাইফুল ইসলাম।

দুর্ঘটনার পর একঘন্টারও বেশী সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল স্থবির হয়ে পড়ে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার ও দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

রামু ক্রসিংহ হাইওয়ে পুলিশ পার্টির অফিসার ইনচার্জ ওসি নাসির উদ্দিন যুবক সাইফুলের ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি জানান, মৃতদেহ উদ্ধার এবং ঘাতক গাড়িটি জব্দ করা হয়েছে।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us