• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:৫৫:৩১ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

ফের সীমান্তে বিএসএফের গুলি, বিজিবির সঙ্গে স্থানীয়দের অবস্থান

২৭ মে ২০২৫ দুপুর ১২:৪৩:৪০

ফের সীমান্তে বিএসএফের গুলি, বিজিবির সঙ্গে স্থানীয়দের অবস্থান

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশইনের ঘটনায় ফের ৪ রাউন্ড গুলি চালিয়েছে বিএসএফ। এ সময় সীমান্তে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে স্থানীয়রাও পাহারা দিতে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।

২৭ মে মঙ্গলবার ভোরে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের বড়াইবাড়ী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আঞ্জু মিয়া।

স্থানীয় বাসিন্দারা জানান, রৌমারী উপজেলার বড়াইবাড়ী সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলারের ১০৬৭ এর ১ সাব এলাকায় মঙ্গলবার ভারতের আসাম রাজ্যের মানকারচর থানাধীন এলাকার কাকরি পাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা অবৈধভাবে ১৪ জন নারী-পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরের বড়াইবাড়ী সীমান্তে পুশইন করেন। পরে পুশইন হওয়া ভারতীয় নাগরিকদের সীমান্তের শূন্যরেখায় বিজিবি নিয়ে গেলে বিএসএফ অকথ্য ভাষায় গালাগালি করে ৪ রাউন্ড গুলি চালায়। পরে বিজিবি শূন্যরেখায় অবস্থান নেয়। এ খবর ছড়িয়ে পড়লে বড়াইবাড়ী গ্রামবাসীসহ আশপাশের গ্রামের লোকজন ছুটে এসে শূন্যরেখায় তারাও অবস্থান নেন।

এ বিষয়ে সুবেদার আঞ্জু মিয়া বলেন, আজ ভোরে ভারতের বিএসএফ অবৈধভাবে ভারতীয় ১৪ জন নাগরিককে কাঁটাতারের গেট খুলে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠিয়ে দেয়। 

তিনি আরও বলেন, পরে বিজিবির টহলরত সদস্যরা ওই নাগরিকদের শূন্যরেখায় নিয়ে গেলে বিএসএফ গালাগালি করে এবং গুলি চালায়। সীমান্তের ওপারে রাস্তার নিচে অসংখ্য বিএসএফ সদস্য অবস্থান নিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭