• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে কার্তিক ১৪৩৩ সকাল ০৯:১৭:২৩ (13-Nov-2026)
  • - ৩৩° সে:

অভাবে দুই সন্তানকে রেখে আত্মহত্যা করলেন স্বামী-স্ত্রী

২৬ মে ২০২৫ দুপুর ০১:০২:২৮

অভাবে দুই সন্তানকে রেখে আত্মহত্যা করলেন স্বামী-স্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: একটি ইজিবাইক, কয়েকটি কিস্তি, আর তীব্র অভাব—এই নিয়েই চলছিল জরিনা ও আল আমিনের সংসার। শেষমেশ ভালোবাসা ও বিষাদের এক মর্মান্তিক পরিণতিতে শেষ হলো তাদের জীবনের গল্প।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর এলাকার আল আমিন (২৫) ও তার স্ত্রী জরিনা বেগম (২০) রাতে একসাথে ‘কেরির ট্যাবলেট’ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

২৫ মে বোরবার রাত ১০টার দিকে পরিবারের লোকজন দুজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরিনা জরুরি বিভাগেই মারা যান। কিছুটা সময় লড়ে সোমবার রাত ১টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন আল আমিন।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ঠেকাতে যৌথ অভিযান, ৭ জনের সাজা

তাদের সংসারে রয়েছে একটি ছেলে ও একটি মেয়ে শিশু। এখন তারা শুধু মা বারা স্নেহ থেকে বঞ্চিত হবেন না, সারা জীবনের জন্য এতিম।

জরিনার ভাই আনোয়ার হোসেন জানান, অভাব-অনটন ও সংসারের টানাপোড়েন তাদের প্রতিনিয়ত পুড়িয়ে দিচ্ছিল। কিস্তিতে কেনা ইজিবাইকটি কয়েক দিন আগে আল আমিন বিক্রি করে দেন। এরপর শুরু হয় দাম্পত্য কলহ। এই দুঃখ, রাগ ও অপ্রাপ্তির হতাশা থেকেই তারা একসাথে আত্মহননের পথ বেছে নেন।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, “অভাব-অনটন ও মানসিক কষ্ট থেকেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”

আরও পড়ুন

সেনবাগে মাদ্রাসার ৩৯ জন মিশকাত ও ৬৮ হাফেজাকে সংবর্ধনা

তাদের মৃত্যুতে এলাকায় এবং পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় আশপাশের পরিবেশ ভারি হয়ে গেছে। প্রতিবেশীরা বলছেন, এমন মৃত্যু দেখতে হবে ভাবতেই পারছেন না তারা। জীবনযুদ্ধে হেরে গেছেন এক দম্পতি, রেখে গেছেন শোক, অভাব আর দুটি অনাথ শিশু।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ