• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ০৮:১৪:২২ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

নরসিংদীতে ট্রাকের চাপায় যুবক নিহত

১৭ মে ২০২৫ বিকাল ০৩:১৯:২৬

নরসিংদীতে ট্রাকের চাপায় যুবক নিহত

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে মালবাহী ট্রাকের চাপায় সুনীল চন্দ্র সরকার (৪০) নামে এক যুবক নিহত হয়েছে।

১৭ মে শনিবার দুপুরে ঘোড়াশাল সেতুর সিএনজি স্ট্যান্ডের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুনীল চন্দ্র সরকার গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার দালান বাজার এলাকার মুলগাঁও গ্রামের মৃত তেজেন্দ্র চন্দ্র সরকারের ছেলে।

আরও পড়ুন

ফতুল্লায় শিক্ষার্থী ফারজানার মৃত্যু: স্বামীসহ সাতজনের বিরুদ্ধে মামলা

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দুপুর সৌয়া বারোটায় কালীগঞ্জ থেকে সাইকেল চালিয়ে ঘোড়াশাল সেতুর পূর্ব পাশে পৌঁছেন সুনীল চন্দ্র সরকার। এসময় তিনি সিএনজি স্ট্যান্ডের সামনের সড়কে দাঁড়িয়ে ছিলেন। পরে পিছন থেকে আসা একটি মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘোড়াশাল রৌশন জেনারেল প্রাইভেট হাসপাতালে নিয়ে যান।

পরে তার অবস্থা সংকটাপন্ন দেখে কর্তব্যরত চিকিৎসক দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। এদিকে সুনীলকে ঢাকায় নেওয়ার জন্য হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষারত অবস্থায় তার মৃত্যু হয়।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ইউসুফ মিয়া জানান, নিহত সুনীল চন্দ্র সরকারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। মালবাহী ট্রাক জব্দ ও চালক নাসির উদ্দিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহত পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১



আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯