• ঢাকা
  • |
  • বুধবার ১লা আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:৪৮:০৩ (16-Sep-2026)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে রাজউকের হানা, ভবন নির্মাণ বন্ধ ঘোষণা

১৬ মে ২০২৫ সকাল ১১:৪৫:৫৯

কেরানীগঞ্জে রাজউকের হানা, ভবন নির্মাণ বন্ধ ঘোষণা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে অনুমোদন ছাড়া নকশা বহির্ভূত বাড়ি নির্মাণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

১৫ মে বৃহস্পতিবার দিনভর দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া বনগ্রাম এলাকায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এ সময় আটটি নির্মাণাধীন বাড়ির বর্ধিতাংশ ভেঙে ফেলা হয় এবং তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া ফরিদ উদ্দিন নামের এক ব্যক্তির নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে দিয়ে রাজউকের কাছ থেকে ভবনের নকশা অনুমোদন সাপেক্ষে কাজ করার নির্দেশনা দেয়া হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের সহায়তায় অভিযানকালে রাজউকের জোন (৭/২) অথোরাইজ অফিসার সাঈদা ইসলাম, ইন্সপেক্টর জয়নাল আবেদীনসহ রাজউক ও পল্লী বিদ্যুতের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প
অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প
১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৪০:১২




মেঘনা গ্রুপে নতুন নিয়োগ
মেঘনা গ্রুপে নতুন নিয়োগ
১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:০৩:০৮


যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় হামের প্রকোপ
যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় হামের প্রকোপ
১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৮:২০


ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৯৯, মামলা ৪৯
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৯৯, মামলা ৪৯
১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২২:৫৭

নারায়ণগঞ্জে ১৮ মাদকসেবীর ২০ দিনের কারাদণ্ড
নারায়ণগঞ্জে ১৮ মাদকসেবীর ২০ দিনের কারাদণ্ড
১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:০৯:২১