• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ দুপুর ০১:১৫:৪১ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

কালবৈশাখি তাণ্ডবে কালকিনি ও ডাসার উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

১৫ মে ২০২৫ রাত ০৮:৪১:১৯

কালবৈশাখি তাণ্ডবে কালকিনি ও ডাসার উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে কালবৈশাখি ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ।

১৫মে বৃহস্পতিবার বিকাল ৪ঘটিকায় শুরু হওয়া এ ঝড়ে কালকিনি উপজেলার পৌরসভা, শিকারমঙ্গল, সিডিখান, এনায়েত নগর  ইউনিয়ন ও ডাসার উপজেলার গোপালপুরসহ কয়েকটি ইউনিয়নে তাণ্ডব চালায় কালবৈশাখি।

এতে জমিতে থাকা ইরি, বোরোধানের ব্যাপক ক্ষতি সহ আম, জাম, কাঁঠাল গাছসহ বিভিন্ন ফলজ গাছ ভেঙে পরে।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

এছাড়াও বড় বড় গাছ ভেঙে বসত ঘরের উপর পরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পরেছে ও অনেক জায়গায় তারের উপর গাছ পরে তার ছিড়ে যাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন দুই উপজেলার কয়েক লক্ষ মানুষ।

কালকিনি পল্লী বিদ্যুতের ডিজিএম বলেন, বিভিন্ন জায়গায় বিদ্যুতের খুঁটি ভেঙে ও তারের উপর গাছ পরে রয়েছে তবে ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের কর্মীরা কাজ করে যাচ্ছে বিদ্যুৎ সরবরাহ করার জন্য।

আরও পড়ুন

বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস বলেন, কালবৈশাখি ঝড়ে অনেক ক্ষয়ক্ষতির খবর পেয়েছি আমরা উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্তদের তালিকা করার জন্য কাজ করছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩ শতাংশ
কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩ শতাংশ
৩১ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৫৯:৫০



ইংরেজি-আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার
ইংরেজি-আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার
৩১ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩৭:৪৬

এইচএসসি ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত?
এইচএসসি ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত?
৩১ অক্টোবর ২০২৬ দুপুর ১২:১২:৪৯


এইচএসসিতে প্রায় অর্ধেক শিক্ষার্থীই ফেল
এইচএসসিতে প্রায় অর্ধেক শিক্ষার্থীই ফেল
৩১ অক্টোবর ২০২৬ সকাল ১১:৫০:০২