• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই বৈশাখ ১৪৩৩ রাত ০২:২৩:১০ (01-May-2026)
  • - ৩৩° সে:

গাইবান্ধায় ঘরের চাল পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩

১৫ মে ২০২৫ বিকাল ০৫:৫৫:৩৫

গাইবান্ধায় ঘরের চাল পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজাসহ তিনজনের মৃত্যু হয়েছে।

১৫ মে বৃহস্পতিবার  দুপুরে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের কামালের পাড়া গ্রামের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

নিহতরা হলেন, মিলন মিয়া (২৫), তার চাচা আফজাল হোসেন (৬০) এবং প্রতিবেশী মোশারফ হোসেন (২৭)।

Ad

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের কামালেরপাড়া গ্রামের মিলন মিয়া (২৫) ঘরের চালের সঙ্গে বিদ্যুতের খোলা তারের সংযোগ ছিল। কিন্তু মিলন মিয়া তা জানতো না। দুপুরে মিলন মিয়া ঘরের চালে ময়লা পরিষ্কার করার জন্য উঠলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার চাচা আফজাল হোসেন তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে প্রতিবেশী মোশারফ হোসেন তাদের উদ্ধার করতে গেলে একে একে তিন জনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সাঘাটা থানা পুলিশ গিয়ে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করেন। পরে থানা পুলিশ নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সাঘাটা থানার ওসি বাদশাহ আলম ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু
বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:২০:১০

চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:১৩:০৫

৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:১০:৪৫



Follow Us