• ঢাকা
  • |
  • বুধবার ১লা আশ্বিন ১৪৩৩ রাত ০৯:০৬:৫৬ (16-Sep-2026)
  • - ৩৩° সে:

গ্রাহকের ১২ কোটি টাকা নিয়ে লাপাত্তা এনজিও’র তিন মালিক

১১ মে ২০২৫ সকাল ০৯:১৮:০৮

গ্রাহকের ১২ কোটি টাকা নিয়ে লাপাত্তা এনজিও’র তিন মালিক

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে উত্তর উত্তমপুর এলাকার ৬ শতাধিক  গ্রাহকের প্রায় ১২ কোটি টাকা নিয়ে আত্মগোপনে গ্রাম বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি নামের এনজিও’র তিন মালিক।

এ ঘটনায় ১০ মে শনিবার বিকেলে ভুক্তভোগী গ্রাহকরা এনজিও’র কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে গ্রাহক ফারজানা উসনাত জাহান ঊষা, মো. দুলাল, গোলাম মাওলা, মো. নান্না হাওলাদার, মো. রুবেল হোসেন, মো. আইউব আলী, কুরছিয়া বলেন, ১২ বছর ধরে গ্রাম বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি নামে এনজিওর প্রতিষ্ঠা করেন ৪ ব্যক্তি। এনজিওটি দীর্ঘদিন ধরে এফডিআর হিসেবে জমা রাখা ৬ শতাধিক গ্রাহকের প্রায় ১২ কোটি টাকা থাকা অবস্থায় হঠাৎ তিনজন মালিক সাইফুল ইসলাম স্বপন, ফরিদ হোসেন ও সজল আত্মগোপনে চলে যায়। এ সময় গ্রাহকরা তাদের টাকা ফিরে পেতে সংশ্লিস্ট কর্তপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।

এ বিষয়ে গ্রাম বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি বড়ইয়া ইউনিয়নের ৪ নং  ওয়ার্ড এর সাবেক ইউপি সদস্য ওবায়দুল হক ননী জানান, গ্রাহকের টাকা ফেরত দেয়ার জন্য এফডিআরের মুনাফার টাকা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাদের আসল টাকা ফেরৎ দেয়া হবে। দুই বছরের মধ্যে সব গ্রাহকরা তাদের জমা রাখা টাকা ফেরত পাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ফটিকছড়িতে আকস্মিক বন্যায় প্লাবিত ৫ গ্রাম
ফটিকছড়িতে আকস্মিক বন্যায় প্লাবিত ৫ গ্রাম
১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১৩:০৮





ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, যেসব রুটে চলবে
ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, যেসব রুটে চলবে
১৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:৪৯



মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ
মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ
১৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৪:২২

ডেঙ্গুতে একদিনে আরও ৭ মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৭ মৃত্যু
১৬ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:২৫:৫২