• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৫:০৮ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জ ডিসির ১ লাখ বৃক্ষরোপণ গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচি উদ্বোধন

১০ মে ২০২৫ বিকাল ০৪:৩৬:৪৯

নারায়ণগঞ্জ ডিসির ১ লাখ বৃক্ষরোপণ গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচি উদ্বোধন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: এক লাখ বৃক্ষ রোপণের লক্ষ্য নিয়ে নারায়ণগঞ্জে জেলা প্রশাসক ঘোষিত গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচি শুরু হয়েছে।

দূষণ কবলিত,গাছ শূন্য কংক্রিটের শিল্প শহর নারায়ণগঞ্জকে সবুজে ভরে তোলার এই আয়োজনকে কেন্দ্র করে জন চাপে বিপর্যস্ত এই জনপদে জনমনে উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

‘নারায়ণগঞ্জ হবে বিশ্বসেরা, প্রাচ্যের ড্যান্ডি হবে বিশ্বসেরা’ এই প্রতিপাদ্য ধারণ করে ১০ মে শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে এ কর্মসূচির। র‌্যালী শহরের ১৪টি পয়েন্টে একযোগে ১০ হাজার বৃক্ষরোপণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয় উদ্বোধনী দিনে।

আরও পড়ুন

সাজেকে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত ১, আতঙ্কে জুমিয়ারা

কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ। নারায়ণ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির সভাপতি অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপি সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক আবু আল ইউসুফ খান‌ টিপু, জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমীর মাওলানা মাঈনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান দীপু,গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়ক তরিকুল সুজন প্রমুখ।

কর্মসূচি প্রসঙ্গে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, দেশের ব্যবসা-বাণিজ্যের অন্যতম বৃহত্তম কেন্দ্র নারায়ণগঞ্জ জন চাপে বিপর্যস্ত, দূষণ কবলিত গাছশূন্য একটি জনপদ। গত জানুয়ারিতে আমি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়ে আমি এই সত্য গভীরভাবে উপলব্ধি করেছি। এ অবস্থা থেকে উত্তরণের জন্য এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।  
এদিকে জনমনে প্রত্যাশা, শুধু গাছ রোপণ নয়, সংরক্ষণ ও বেড়ে ওঠার মধ্য দিয়ে সবুজে ভরে উঠবে নারায়ণগঞ্জ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২


এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৪২


লক্ষ্মীপুরে বাস উল্টে নিহত ৩, আহত ১৫
লক্ষ্মীপুরে বাস উল্টে নিহত ৩, আহত ১৫
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৪:০২

দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৯:৫২