• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ সন্ধ্যা ০৭:০৪:৩৭ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

শার্শায় সাজাপ্রাপ্ত আসামী ও মাদক ব্যবসায়ীসহ আটক ৩

৯ মে ২০২৫ সকাল ১১:৪৬:৫০

শার্শায় সাজাপ্রাপ্ত আসামী ও মাদক ব্যবসায়ীসহ আটক ৩

যশোর প্রতিনিধি: যশোরের শার্শায় পৃথক অভিযান চালিয়ে শিমুল হোসেন (৩২) নামে এক সাজাপ্রাপ্ত আসামী ও ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাবিবুল্লাহ (২১) এবং ইবাদুল ইসলাম (৪৩) নামে দুই মাদক ব্যবসায়ী সহ মোট তিন জনকে আটক করেছে পুলিশ।

৯ মে শুক্রবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম রবিউল ইসলাম। এর আগে বৃহস্পতিবার (৮ মে) রাতে পৃথক তিনটি অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটক শিমুল হোসেন শার্শা উপজেলার রাড়িপুকুর গ্রামের মোবারক হোসেনের ছেলে, হাবিবুল্লাহ কৃষ্ণপুর গ্রামের আব্দুল আলিমের ছেলে ও ইবাদুল ইসলাম টেংরা গ্রামের আতাল হকের ছেলে।

আরও পড়ুন

নারীদের ছবি দিয়ে হানি ট্র্যাপ, ময়মনসিংহে চক্রের ৭ সদস্য গ্রেফতার

পুলিশ জানায়, পলাতক আসামী এলাকায় এসে ঘোরাঘুরি করছে এমন খবরে বাগআঁচড়া এলাকায় অভিযান চালিয়ে ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামী শিমুলকে আটক করা হয়।

এদিকে, মাদক পাচারের গোপন খবরে থানার এসআই আশরাফুল আলম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার লক্ষনপুর স্কুল এন্ড কলেজ এর সামনে অভিযান চালিয়ে হাবিবুল্লাহকে ১০ পিস ইয়ারা ট্যাবলেট সহ আটক করেন।

অপরদিকে, থানার এসআই কামরুল ইসলাম ও এএসআই ফারুক হোসেন ফোর্সসহ জামতলা টু বালুন্ডা রোডে টেংরা মাদ্রাসা মোড় থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইবাদুলকে আটক করেন।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে ৭০০ বস্তা সার ও ট্রাক জব্দ

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম রবিউল ইসলাম জানান, আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির
২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:০৯

ঢাকার পথে প্রধানমন্ত্রী
ঢাকার পথে প্রধানমন্ত্রী
২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৩:১৩


পরিবারকে নিয়ে কটূক্তি, রাশমিকার কড়া হুঁশিয়ারি
পরিবারকে নিয়ে কটূক্তি, রাশমিকার কড়া হুঁশিয়ারি
২৪ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০৩:২০

বলিউডে আতঙ্ক, বন্ধ হতে পারে সব শুটিং!
বলিউডে আতঙ্ক, বন্ধ হতে পারে সব শুটিং!
২৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫৬:০০

ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু
২৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৫১:৫৪