• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই আষাঢ় ১৪৩৩ রাত ০৯:১৯:০০ (27-Jun-2026)
  • - ৩৩° সে:

আশুলিয়ায় পরিত্যক্ত স্কুল ব্যাগ থেকে পিস্তল-বোমা উদ্ধার

৯ মে ২০২৫ সকাল ০৯:৩২:১৭

আশুলিয়ায় পরিত্যক্ত স্কুল ব্যাগ থেকে পিস্তল-বোমা উদ্ধার

সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়ার একটি মাঠে থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। তবে এসব অস্ত্র কার কিংবা কে ফেলে রেখে গেছে এমন প্রশ্নের উত্তর মেলেনি।

৮ মে বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার জামগড়ার রূপায়ন মাঠ এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র গুলো হলো- দুই রাউন্ড গুলি, একটি দেশীয় পিস্তল, ৫ টি হাতবোমা ও ২টি দেশিও রামদা। এসব অস্ত্র একটি স্কুল ব্যাগে করে রাখা ছিল।

পুলিশ জানায়, দুপুরে বেলাল হোসেন নামের এক ব্যক্তি ওই বাউন্ডারির ভিতরে গৃহপালিত পশুকে খাওয়ানোর জন্য ঘাস কাটতে যান। এসময় পরিত্যক্ত অবস্থায় একটি স্কুল ব্যাগ দেখতে পান তিনি। পরে বিষয়টি এলাকাবাসীকে জানালে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে এসব অস্ত্র উদ্ধার করে পুলিশ।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল-হোসাইন বলেন, আশুলিয়ার রুপায়ন মাঠে বিল্লাল নামের এক ব্যক্তি বাউন্ডারির ভিতরে পরিত্যক্ত একটি ব্যাগ দেখতে পেয়ে থানায়খবর দেন। পরে ব্যাগটি থেকে ২ রাউন্ড গুলি, একটি দেশি পিস্তল, ২টি দেশীয় অস্ত্র রামদা ও ৫টি দেশীয় হাত বোমা উদ্ধার করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





তাজিয়া মিছিলে যুবককে হত্যা, গ্রেফতার ৪
তাজিয়া মিছিলে যুবককে হত্যা, গ্রেফতার ৪
২৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০১




ফিফার উপর ক্ষোভ ঝাড়লেন ইরানের অধিনায়ক
ফিফার উপর ক্ষোভ ঝাড়লেন ইরানের অধিনায়ক
২৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:৩৩

নারায়ণগঞ্জে চোরাই গাড়িসহ গ্রেফতার ৩
নারায়ণগঞ্জে চোরাই গাড়িসহ গ্রেফতার ৩
২৭ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:৫৫

Follow Us