• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা চৈত্র ১৪৩২ রাত ০১:৩৭:২৯ (19-Mar-2026)
  • - ৩৩° সে:

রূপগঞ্জে অনুমোদনহীন হাউজিং প্রকল্পে প্রশাসনের অভিযান

৮ মে ২০২৫ বিকাল ০৫:৫৭:৫১

রূপগঞ্জে অনুমোদনহীন হাউজিং প্রকল্পে প্রশাসনের অভিযান

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ রূপগঞ্জে অনুমোদনহীন হাউজিং প্রকল্পের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

৮ মে বৃহস্পতিবার উপজেলার ভোলাব ইউনিয়নের গুতুলিয়া মৌজায় এ অভিযান পরিচালনা করা হয়।

Ad
Ad

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের তত্ত্বাবধানে অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও পূর্বাচল রাজস্ব সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. তাছবীর হোসেন।

Ad

অভিযানে ‘মর্ডান জমিদার সিটি’ নামের একটি অনুমোদনহীন হাউজিং প্রকল্পের বিরুদ্ধে কার্যক্রম গ্রহণ করা হয়। দীর্ঘদিন ধরে ওই প্রকল্পের কর্তৃপক্ষ স্থানীয় কৃষকদের কৃষিজমিতে অবৈধভাবে বালু ফেলে এবং জোরপূর্বক জমি দখল করে আসছিল। এর ফলে প্রকৃত জমির মালিকরা তাদের পৈতৃক সম্পত্তি থেকে উচ্ছেদ হয়ে ভূমিহীন হয়ে পড়েন। এছাড়া, কৃষি জীবিকায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা।

স্থানীয়রা জানান, এমন বেআইনি কার্যক্রমের ফলে একদিকে যেমন কৃষকদের অপূরণীয় ক্ষতি হচ্ছে, অন্যদিকে চাষযোগ্য জমি কমে যাওয়ায় কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ছে।

রূপগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভূমির প্রকৃত মালিকদের স্বার্থ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিশ্ববাজারে স্বর্ণের বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের বড় পতন
১৮ মার্চ ২০২৬ রাত ০৮:২৮:২৮




সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩
১৮ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৪৩






Follow Us